Cannes Film Festival 2022: কানে উর্বশীর প্রশংসায় পঞ্চমুখ লিওনার্দো, শুনে এখনও হিচকি তুলছেন অভিনেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭৫তম ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’এ লাল গালিচা অনুষ্ঠানে তাক লাগিয়ে ছিলেন বলি সিনেদুনিয়া। ঐশ্বর্য রাই বচ্চন থেকে দীপিকা পাড়ুকোন, হিনা খান, পূজা হেগড়ে, তামান্না ভাটিয়া সহ একাধিক ভারতীয় অভিনেত্রীদের জেল্লায় কান উৎসব এক্কেবারে মোহময়ী হয়ে উঠেছিল। তাঁদের পোশাক থেকে সৌন্দর্য্য, সবটাই রেড কার্পেটের আকর্ষণীয় দিক ছিল, বিশেষ করে তাঁদের পোশাক দেখে চক্ষু ছানাবড়া হয়ে গিয়েছিল সবার। তবে দীপিকা এখনও কান উৎসবে আগুন ধরিয়ে চলেছেন, ফ্যাশন ডিভা অবতারে। কিন্তু কানের লাল গালিচা অনুষ্ঠানে, জনপ্রিয় হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিওর (Leonardo DiCaprio) নজর কাড়লেন অন্যতম ভারতীয় অভিনেত্রী উর্বশী রাওতেলা (Urvashi Rautela)।

 

 

View this post on Instagram

 

A post shared by Urvashi Rautela (@urvashirautela)

২০২২ সালে, অর্থাৎ এবছরই তিনি কান ফিল্ম ফেস্টিভ্যালে ডেবিউ করেছেন, তিনিও রেড কার্পেটে হেঁটেছেন সকল সুন্দরী অভিনেত্রীদের সঙ্গে। আর কান অভিষেকেই বাজিমাত করলেন উর্বশী, প্রথমেই প্রশংসা কুড়োলেন জনপ্রিয় হলিউড অভিনেতা লিওনার্দোর কাছ থেকে। যেন নিজের চোখকে এখনও বিশ্বাস করতে পারছেন না ‘হেটস্টোরি ফোর’, ‘পাগলপান্তি’র নায়িকা। ঘন ঘন চিমটি কাটছেন নিজের গায়ে? এটা স্বপ্ন নয়তো! লিওনার্দো কিনা বিশ্বের এত বড় মাপের একজন অভিনেতা, তাঁর কাছে নিজের প্রশংসা পাওয়া, এ কী কম কথা! উর্বশী বলিউডি সিনেমায় খুব একটা তাক দেখাতে না পারলেও তাঁর অনুরাগীর সংখ্যা কিন্তু নেহাত কম নয়। ‘ফরেএভার ইয়ং’-এর প্রদর্শনে এবার তিনি কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন। আর শুরুতেই লিওনার্দো ডি ক্যাপ্রিওর মতো অভিনেতার চোখে পড়ে যাওয়া, তাঁকে রীতিমতন সপ্তম স্বর্গে পৌঁছে দিয়েছে। এই প্রসঙ্গে উর্বশী রাওতেলা জানান, “লিওনার্দো ডি ক্যাপ্রিওর মুখে নিজের প্রশংসা শুনে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এতটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম যে খুশিতে চোখ টলমল করছিল। একইসঙ্গে লজ্জায় লালও হয়ে গিয়েছি।”

 

 

View this post on Instagram

 

A post shared by Urvashi Rautela (@urvashirautela)

ভারতীয় অভিনেত্রীর প্রশংসা করে ডি ক্যাপ্রিওর উর্বশীকে জানালেন, “উনি আমার অভিনয়ের প্রশংসা করে বলেছেন, আমি ভাল কাজ করছি। যা শুনে আমি তো পরের দিন সকালে উঠে রীতিমতন নিজের গায়ে চিমটি কাটলাম। ভাবলাম স্বপ্ন না সত্যি?’ অভিনেত্রীর কথায়, লিওনার্দোর এই প্রশংসাই তাঁকে অনুপ্রেরণা যোগাবে আগামীতে এগিয়ে যাওয়ার জন্য।এদিকে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই হলিউডে ডেবিউ করতে চলেছেন উর্বশী রাওতেলা। যা মুক্তি পাবে নেটফ্লিক্সের পর্দায়।

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক