প্রভাসের জয়, মুক্তির আগেই বিদেশের বাজারে মুখ থুবড়ে পড়ল শাহরুখের ‘ডানকি’

ফিল্মটি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম দিনের জন্য $১১৭ মূল্যের টিকিট বিক্রি করেছে৷ কানাডায়, সম্প্রতি অগ্রিম বুকিং খোলা হয়েছে, এবং এখনও পর্যন্ত, $২০K মূল্যের টিকিট খোলার দিন বিক্রি হয়েছে৷

Share:

নিজস্ব প্রতিনিধি: শাহরুখ-রাজকুমার হিরানির প্রথম সহযোগিতা ‘ডানকি’র প্রকোপে যে বছরের শেষটা তছনছ হতে চলেছে তা বলাই বাহুল্য! বছরের প্রথমেও ভক্তদের পাঠান উপহার দিয়েছেন বাদশা, অন্য দিকে বছরের শেষেও ডানকি উপহার দিতে চলেছেন শাহরুখ। তবে একটু খেয়াল করে দেখবেন, পাঠান বা জওয়ানের মুক্তির আগে যেমন টিকিট বিক্রির ক্রেজ ছিল, তেমনটা ডানকিতে দেখা যাচ্ছেনা। এদিকে আর ১ সপ্তাহ বাকি আছে সিনেমা মুক্তির। আগামী ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ডানকি। যদিও ছবির গান, ট্রেলার সবটাই দারুণ সাড়া ফেলে ছিল। কিন্তু শাহরুখের সিনেমা মানেই অগ্রিম টিকিট বুকিংয়ের ক্রেজ, সেই বিষয়টা চোখে পড়ছে না কারুরই। এদিকে দেশের হল গুলিতে এখন দাপিয়ে বেড়াচ্ছে ‘Animal’, বক্সঅফিসে বইছে রণবীর ঝড়। তবে কী Animal-এর ছোবলেই ডানকির মার্কেট খারাপ হওয়ার আশঙ্কা। যদিও ভারতে অগ্রিম বুকিং এখনও শুরু হয়নি, কিন্তু বিদেশী বাজারে ইতিমধ্যেই টিকিট বিক্রয় শুরু হয়েছে। কিন্তু সেখানে প্রভাসের সালার প্রত্যাশিতভাবে দুর্দান্ত আয় করছে। কিন্তু ডানকি প্রথম দিনে বক্স অফিসে একটি বড় সংখ্যার ইঙ্গিত দিয়েছে। এদিকে কাজ করছে শাহরুখ খানের ফ্যাক্টর!

গত কয়েক বছরে, রণবীর সিং এবং রণবীর কাপুর সহ বেশ কয়েকজন বলিউড অভিনেতা বিদেশের বাজারে ভালই ব্যবসা করছে। তবে শাহরুখ খানের দাপট আগের মতোই রয়েছে। তিনি নিঃসন্দেহে একজন গ্লোবাল সুপারস্টার এবং অন্য কারো মতো বলিউডের প্রতিনিধিত্ব করেন। এত বছর পরেও পাঠান ও জওয়ান দিয়ে অভিনেতা প্রমাণ করলেন তিনি বিদেশের রাজা। কিন্তু প্রভাসের সালারের কাছে একেবারে হেরে ভূত হয়ে গেল ডানকি। তাঁর পাঠান ও জওয়ান বিদেশের বাজারে রাজ করলেও ডানকি একেবারে মুখ থুবড়ে পড়েছে। সেখানেই বিজয়ের হাসি হাসছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। ইতিমধ্যেই বিদেশে সালারের ছবির আয় হয়ে গিয়েছে আকাশছোঁয়া। রীতিমতো ঝড় তুলেছে সালার। মিলিয়ন মিলিয়ন ডলার কামাচ্ছে সালার। অন্যদিকে সাম্প্রতিক ট্রেড রিপোর্ট অনুযায়ী, ফিল্মটি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম দিনের জন্য $১১৭ মূল্যের টিকিট বিক্রি করেছে৷ কানাডায়, সম্প্রতি অগ্রিম বুকিং খোলা হয়েছে, এবং এখনও পর্যন্ত, $২০K মূল্যের টিকিট খোলার দিন বিক্রি হয়েছে৷ উভয়ের সংমিশ্রণে, উত্তর আমেরিকার বক্স অফিসে প্রাক-বিক্রয় হল $137K প্রথম দিনের জন্য। ভারতীয় রুপিতে, এটি 1.14 কোটি গ্রস (অবরুদ্ধ আসন ব্যতীত) সমান। অস্ট্রেলিয়ায়, ডানকি প্রথম দিন ২৮ লক্ষ মূল্যের টিকিট বিক্রি করেছে। UAE এবং UKও একটি শক্ত প্রবণতা দেখাচ্ছে, যথাক্রমে ৩৭ লক্ষ এবং ৩৬ লক্ষ বিক্রি হয়েছে, উদ্বোধনী দিনের জন্য। নিউজিল্যান্ড এবং বাকি বিশ্বে প্রথম দিনের অগ্রিম বুকিং প্রায় 63.10 লক্ষ।

সামগ্রিকভাবে, উদ্বোধনী দিনের জন্য বিদেশী অগ্রিম বুকিং 2.75-2.78 কোটি গ্রস (অবরুদ্ধ আসন ব্যতীত) এর মধ্যে রয়েছে , যা দুর্দান্ত কারণ এখনও মুক্তির জন্য ৭ দিন বাকি আছে৷৷ ডানকিতে অভিনয় করছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি এবং অন্যান্যরা মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। ডানকি মুক্তির আগে বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিয়ে এসেছেন শাহরুখ। বৃহস্পতিবার দুপুরে মেয়েকে নিয়ে শিরদি সাইবাবা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বাদশা।

 

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা