লাইভের সময় সরল ‘বিউটি ফিল্টার’, আসল রূপ সামনে আসতেই জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের সঙ্গে যা ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল যা সকলে দেখেন সেটা সব সময় সত্যি হয় না। সেই প্রমাণও মিলল। লাইভে ছিলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। সেই লাইভ চলাকালীন ফিল্টার সরে যেতেই ঘটল চরম বিপত্তি। যারা লাইভ দেখছিলেন তাঁদের পছন্দের ইনফ্লুয়েন্সারের রূপ যে এমন হতে পারে তা ভেবেই মন ভেঙেছে অনেকের। লাইভ স্ট্রিমিং চলাকালীন কিছু কারিগরি ত্রুটিতে বিউটি ফিল্টার সরে গিয়ে বেড়িয়ে আসে মহিলার আসল চেহারা। আর তার পরেই মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ১ লাখ ৪০ হাজার ফলোয়ার্স হারিয়েছেন। 

এই ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।  যেখানে দেখা গিয়েছে ওই  মহিলা ইনফ্লুয়েন্সার  বেগুনি রঙের পোশাক পরে গান গেয়ে তাঁর ফলোয়ার্সদের মনোরঞ্জন করছিলেন। সেই সময়েই   হঠাৎ  কয়েক সেকেন্ডের জন্য তার ব্যবহৃত বিউটি ফিল্টারটি বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যে তার প্রকৃত রূপ স্ক্রিনে ভেসে ওঠে।  তখনই সামনে আসে আসল চেহারা।  কয়েক সেকেন্ড পরেই ফিল্টারটি ফিরলেও ততক্ষণে ভিডিওটি  ভাইরাল হয়ে গিয়েছে। সেই সময়ে যারা লাইভ দেখছিলেন তাঁরাও হতবাক  হয়ে যান। ভাবতে শুরু করেন সোশ্যাল মিডিয়া মানুষকে কতটা বোকা বানায়। 

 ভিডিওটি  সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করলেও ওই  মহিলার সঠিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। অনেকে বলছেন এটি  ফলোয়ার্স বৃদ্ধি করতে বাড়াতে বা আলোচনায় আসার জন্য কোনো সাজানো নাটকও হতে পারে।  তবে অনেকে আবার বলছেন মহিলা তাঁর ফলোয়ার্সদের সঙ্গে প্রতারণা করেছেন।  কেউ কেউ আবার  বলছেন, কৃত্রিম ফিল্টারের চেয়ে তাঁকে  আসল চেহারায় অনেক বেশি প্রাণবন্ত ও সুন্দর। 

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর