নতুন জীবনের সূচনা, গাঁটছড়া বাঁধলেন দক্ষিণের জনপ্রিয় তারকা জুটি কার্তিক-মঞ্জিমা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন মহলে একের পর এক খুশির খবর। বলিউডেও যেমন একের পর এক খুশির খবর, তেমনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও বইছে খুশির আবহাওয়া, সানাইয়ের সুর। সম্প্রতি গাঁটছড়া বাঁধলেন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা গৌতম কার্তিক এবং মালয়ালম সুপারস্টার অভিনেত্রী মঞ্জিমা মোহন (Gautham Karthik And Manjima Mohan)। প্রায় তিন বছর ধরে একে অপরকে সঙ্গে ডেট করছেন গৌতম-মঞ্জিমা। আজ সোমবার অর্থাৎ ২৮ নভেম্বর, চেন্নাইতে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধলেন স্বনামধন্য এই তারকা জুটি। তাঁদের ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারক সদস্যদের উপস্থিতিতে তাঁদের বিবাহ সম্পন্ন হয়। তারকা দম্পতির বিবাহের পরপরই, নবদম্পতি তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিয়ের ছবিগুলি পোস্ট করেছেন।

ছবিতে অভিনেতাকে দেখা যাচ্ছে, একটি শার্ট, একটি ভেষ্টিতে। এবং মঞ্জিমাকে সেজে উঠেছিলেন একটি সাদা জমকালো সুন্দর শাড়িতে। তাঁদের ছবিগুলি প্রকাশ্যে আসা মাত্রই অনুরাগীরা শুভেচ্ছা এবং ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। একজন ভক্ত লিখেছেন, “শুভ বিবাহিত জীবন আন্না এবং অ্যানি,” অন্য একজন লিখেছেন, “আপনাদের দুজনকে অভিনন্দন।” গত মাসে, গৌতম কার্তিক একটি চিত্তাকর্ষক পোস্টের মাধ্যমে মঞ্জিমা মোহনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন। অভিনেত্রীর সঙ্গে একটি রোমান্টিক ছবি ভাগ করে লেখেন, “যখন সঠিক মানুষটি আপনার জীবনে আসে তখন কতটা উত্তেজনা হয়? সবারই মনে হয়, আপনার হৃদয়ের ভিতরে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। আনন্দের জন্য।”

তামিল অভিনেতা তাঁদের যাত্রা সম্পর্কে আরও বলেন, “তর্ক ও ঝগড়া” দিয়ে তাঁদের সম্পর্ক শুরু হয়েছিল, কিন্তু তা কীভাবে প্রেমে পরিণত হল এবং সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের বন্ধন আরও শক্তিশালী হয়ে উঠল। অভিনেতা কথায়, “আপনি আমাদের জন্য যে বন্ধন তৈরি করেছেন তা বর্ণনা করার জন্য ‘ভালোবাসা’ যথেষ্ট। আমি জানি যে আমার পাশে তুমি থাকবে সারাজীবন, তোমার জন্যে আমি যে কোনও কিছুর মুখোমুখি হতে পারি। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে তুমি আমার সঙ্গে বিশেষ বন্ধন তৈরি করতে পেরেছো। আমি প্রতিদিন তোমার ভালবাসা অর্জন করি এবং এই বন্ধনটিকে লালন-পালন করি! আমি তোমাকে সমস্ত হৃদয় উজাড় করে ভালবাসি! আমি অপেক্ষা করতে পারছি না যে, আমরা একসঙ্গে যাত্রা শুরু করলাম!”

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ