পথের পাঁচালি নিয়ে দুই পরিচালকের দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ট্রেলার

ঠিক ১০ বছর পর একই বিষয় নিয়ে অনিক দত্তের ছবি তৈরিতে উঠেছে নানান প্রশ্ন। আদালতের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে সেই প্রসঙ্গ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পথের পাঁচালী নিয়ে টলিউডে এখন প্রত্যেকদিনই চলছে রীতিমতো তরজা। সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘পথের পাঁচালী’- এর নেপথ্য ঘটনা ‘অপরাজিত’তে তুলে ধরেছেন পরিচালক অনিক দত্ত। ছবি মুক্তির পূর্বে হল না পাওয়া নিয়ে বেশকিছু বিতর্ক তৈরি হলে পরবর্তীতে দর্শকদের ভালোবাসায় তা থিতিয়ে যায়। কিন্তু এই ছবি ঘিরে বিতর্ক যেন শেষ হয়েও শেষ হচ্ছে না।

কয়েকদিন আগেই অনিক দত্তের এই ছবি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এই ছবির ভাবনা কতটা মৌলিক সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আর তার সঙ্গেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসার মত বেরিয়ে আসে নানা তথ্য। জানা যায় ২০১২ সালে এই বিষয় নিয়েই নাকি ছবি তৈরির পরিকল্পনা করেন বিশ্বজিৎ ঘোষ। এই ছবি ছবির গল্পও শোনানো হয় বহু প্রযোজককে। তার মধ্যে একজন ফেরদৌসল হাসান। এর ঠিক ১০ বছর পর একই বিষয় নিয়ে অনিক দত্তের ছবি তৈরিতে উঠেছে নানান প্রশ্ন। আদালতের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে সেই প্রসঙ্গ। ‘অপরাজিত’ ছবির পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে চুরির অভিযোগে আইনি নোটিশ দিয়েছে ‘সাধু ব্রাদার্স অ্যান্ড প্রোডাকশন হাউজ’। ক্ষতিপূরণ হিসেবে চাওয়া হয়েছে ৫০ লক্ষ টাকা।

তবে এতদিন তরজা চলছিল কথাবার্তাতেই। এবার এই ছবির ট্রেলার সামনে আনলেন পরিচালক বিশ্বজিৎ ঘোষ। তাঁর দাবি অনেক আগেই ‘বিষয় পথের পাঁচালী’-এর ভাবনা। যা নথিভুক্ত হয়েছিল। সঙ্গে সেই ট্রেলারের ভিডিও, ক্যাপশনে লেখা, ”সবাই দেখুন ,,, সবাই দেখুন । ???????, ২০১২ সালে আমি তৈরী করেছিলাম ” বিষয় পথের পাঁচালি “, কুনাল ঘোষ যে ছবিটার কথা বলছেন ,,, সেই ছবির ট্রেইলার আমি বানিয়েছিলাম কিন্তু প্রোডিউসার এর সাথে বিবাদে সেই ছবি রিলিজ করতে পারিনি।।। সেই ট্রেইলার আমি আমার পুরানো হার্ড ডিস্ক থেকে বার করলাম।।। দেবজিৎ সত্যজিৎ স্যার এর ভূমিকায় অভিনয় করেছিলেন।।।।।। এর থেকে প্রমান হয় অনিক দত্ত চোর ,,, #BengaliMovie
#bengalifeaturefilm

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা