ফের শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন ‘দ্য রেপিস্ট’ নির্মাতা

এটা খুঁজে বের করার চেষ্টা ছিল, আমাদের সমাজে ধর্ষকের সংখ্যা কেন এমনভাবে বেড়ে যাচ্ছে। তা ছাড়াও সমাজ ব্যবস্থার বিভিন্ন স্তরে যে বৈষম্য সেটাই কি অপরাধ প্রবণতা বাড়ানোর জন্য দায়ী?

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসের প্রাক্কালে ‘মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসব ২০২২’-এ (Indian Film Festival of Melbourne 2022) সেরার সেরা বাঙালি পরিচালক হিসেবে স্বীকৃতি পেলেন অর্পণা সেন। সৌজন্যে তাঁর পরিচালিত চলচ্চিত্র ‘দ্য রেপিস্ট’ (The Rapist)। এই ছবির জন্যেই শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেলেন অর্পণা সেন। পাশাপাশি আরও জানা গিয়েছে, চলতি মাসের ২০ অগাস্ট মেলবোর্নের মর্যাদাপূর্ণ ভারতীয় চলচ্চিত্র উৎসবে অপর্ণা সেন অভিনীত এই ছবি প্রদর্শিত হবে। এই কথা অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন নিজেই তাঁর টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়েছেন, ‘রেপিস্টের টিমকে অনেক শুভেচ্ছা তোমরা সেরা’। পাশাপাশি নিজের শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারের সম্মান পাওয়ার কথাও জানালেন তিনি।

এছাড়াও গত বছর অক্টোবর মাসে ২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান ছবির বিভাগে প্রদর্শীত হয়েছিল, অপর্ণা সেন পরিচালিত এই ছবি। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কঙ্কনা সেনশর্মা (Konkona Sen Sharma), অর্জুন রামপাল এবং তন্ময় ধনানিয়া। শুধু বুসান নয়, লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কেরল আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মতো একাধিক জায়গায় ‘দ্য রেপিস্ট’ প্রদর্শীত হয়েছে। এবার প্রদর্শিত হবে মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবের গণ্ডিতে। তবে এই ছবির নাম দ্য রেপিস্ট বলে, এই ছবির গল্প মোটেও ধর্ষিতা বা ধর্ষক নিয়ে নয় বরং বদলে যাওয়া সমাজের চিত্র এই ছবিতে প্রকাশ পেয়েছে।

ছবি প্রসঙ্গে অপর্ণা সেন (Aparna Sen) বলেছেন, ‘এটা খুঁজে বের করার চেষ্টা ছিল, আমাদের সমাজে ধর্ষকের সংখ্যা কেন এমনভাবে বেড়ে যাচ্ছে। তা ছাড়াও সমাজ ব্যবস্থার বিভিন্ন স্তরে যে বৈষম্য সেটাই কি অপরাধ প্রবণতা বাড়ানোর জন্য দায়ী? এই ভাবনাই আমাকে ছবির গল্পটা ভাবতে ইন্ধন দিয়েছে। এক ভারত তার পুরোনো বিশ্বাসের সঙ্গে শহুরে বস্তিতে বসবাস করে। অন্য ভারত শিক্ষিত শহুরে, প্রগতিশীল। এই ছবি করার প্রধান আকর্ষণ তিন প্রধান চরিত্রের জটিল সাইকোলজি দেখানোর সুযোগ। ভারতে একইসঙ্গে যে দুটো দুনিয়ার বাস, তাই দেখানো হবে আমার ছবিতে।’

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

পুজোর আগে হুড়মুড়িয়ে কমল সোনা-রুপোর দাম, জানেন কমে কত হল?

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক

আমেরিকায় ফের হিন্দু মন্দিরে হামলা! ছোড়া হল ইট, ভাইরাল ভিডিও

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান

WBPSC পরীক্ষার্থীদের জন্য সুখবর! ভিড় সামলাতে বিশেষ পরিষেবা রেলের, রইল সময়সূচি

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

নাইটক্লাবে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….

পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

১৩ বছরের রাজত্ব শেষ! গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের তরুণ ব্যাটার