‘মন দিতে চাই’-এর সেটে আচমকা অসুস্থ দোয়েল, হাসপাতালে ভর্তি শ্রীতমা

এই মুহূর্তে ‘মন দিতে চাই’ সিরিয়ালে তিতির এবং দোয়েলের জমজমাট বিয়ের পর্ব চলছে। দোয়েলের সঙ্গে বিয়ের পরিবর্তে তিতিরের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন সোমরাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের দুঃখের খবর। আচমকাই শ্যুটিং সেটে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী শ্রীতমা মিত্র। যাঁকে সবাই ‘মন দিতে চাই’ সিরিয়ালের দোয়েল হিসেবেই চেনেন। এছাড়াও তিনি জি বাংলার ‘উমা’ ধারাবাহিকে আলিয়ার চরিত্রেও দুর্দান্ত অভিনয় করেছিলেন। সেখান থেকেই জনপ্রিয়তা পান শ্রীতমা মিত্র। ‘মন দিতে চাই’ সিরিয়ালের শ্যুটিং চলাকালীনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে। তবে এই তিনি অনেকটাই সুস্থ। ঠিক কী হয়েছিল?

একটি বেসরকারি সংবাদমাধ্যমের তরফ থেকে তাঁর সহ-অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এখন সম্পূর্ণ সুস্থ শ্রীতমা। নানা ধরনের পরীক্ষাও করা হয়েছিল। সব ঠিক আছে। বদ্ধ জায়গায় থাকতে শ্রীতমার অসুবিধা হয়। যাকে ইংরেজিতে বলা হয় ‘ক্লস্টোফোবিক’। শুধু তা-ই নয়, শ্রীতমা ঠিক মতো খাওয়াদাওয়া করে না। অনেক বেশি ভাবে। সব মিলিয়েই আসলে অসুস্থ হয়ে পড়ে। তবে এখন ঠিক আছে। শুটিংও করছে।” গতকাল আচমকাই খবরে আসে শরীরচর্চা করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে ফেলেন অভিনেত্রী অরুণিমা ঘোষ। হাত কেটে প্রায় ১২ টা সেলাই পড়েছে, সঙ্গে অস্ত্রোপচার। তবে এখন অনেকটাই সুস্থ অভিনেত্রী। এছাড়াও গতমাসেই শোনা স্তন টিউমারে আক্রান্ত টলিউডের আরও এক জনপ্রিয় অভিনেত্রী। সেই অবস্থাতেই শ্যুটিং চালিয়ে যাচ্ছেন তিনি।

গতবছরেই দীর্ঘ শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করে মারা যান টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। যাই হোক, শ্রীতমা আপাতত ভালো আছেন, শ্যুটিংয়ে ফিরেছেন। এই মুহূর্তে ‘মন দিতে চাই’ সিরিয়ালে তিতির এবং দোয়েলের জমজমাট বিয়ের পর্ব চলছে। দোয়েলের সঙ্গে বিয়ের পরিবর্তে তিতিরের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন সোমরাজ। এর পর তিতির আর সোমরাজের জীবন কোন দিকে মোড় নেবে? সেই নিয়েই গল্প এগোবে। তবে তাঁদের পর্দার সমীকরণ যেমনই হোক না কেন, বাস্তবে কিন্তু দোয়েল, সোমরাজ এবং তিতির— তিন জনেই দারুণ বন্ধু। তাই শুটিং চলাকালীন শ্রীতমার আচমকা অসুস্থতায় চিন্তিত হয়ে পড়েছেন ধারাবাহিকের গোটা ইউনিট।

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

‘ব্রা পরে ভাইয়ের হাতে রাখি বাঁধছেন?’ বিতর্কের জেরে সরানো হল কৃতি শ্যাননের বিজ্ঞাপন

জমি-বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি! কুয়ো থেকে উদ্ধার কিশোরের নিথর দেহ

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ নবজাতক

২৯০ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কার প্রথম ইনিংস

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার ‘ঘুষখোর’ পুলিশ

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের