জানেন কী, ‘অশোকা’র জন্যে হাতছাড়া হয়েছিল শাহরুখের বিএমডব্লিউ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বলিউডের বাদশাহ হিসেবে পরিচিত শাহরুখ খান(Sharukh Khan)। হিন্দি ছবির রোমান্টিক অভিনেতা বলতে যার নাম সবার আগে মনে পড়ে তিনি কিং খান। বিশ্বজুড়ে তাঁর ফ্যান ফলোয়ারের সংখ্যা রীতিমতো ঈর্ষণীয়। তবে শুধু অসাধারণ অভিনয় ক্ষমতাই নয়, তাঁর বুদ্ধি, রসবোধ, এবং চিন্তা শক্তি জন্য বলিউডে প্রশংসিত শাহরুখ। এবার প্রকাশ্যে এলো কিং খানের আরও একটি সিক্রেট। জানা গিয়েছে ছবি বক্স অফিসে সাফল্য না পেলে লাভের অংশ নেন না অভিনেতা।

সম্প্রতি একটি বেসরকারি সংবাদ সংস্থাকে কিং খান জানিয়েছেন যারা তাঁর উপর বিনিয়োগ করেন, তাদের টাকা সব সময় তিনি ফেরত দেওয়ার চেষ্টা করেন। অভিনেতা বলেন, “আমার কাছে সিনেমা হলো দেবী লক্ষী ও সরস্বতীর যৌথ রূপ”। সিনেমা থেকে লাভ করার কথা ভেবে তিনি কখনো কোনও ছবিতে চুক্তিবদ্ধ হন না বলেও দাবি করেছেন কিং খান। অভিনেতা জানান, যে তিনি অন্য মানুষের উপার্জিত অর্থ নিয়ে কোন চান্স নেন না।

উল্লেখ্য ২০০১ সালে শাহরুখ অভিনীত ঐতিহাসিক সিনেমা অশোকা বক্স অফিসে ভালো ফল না করায় লাভের অংশ নেননি অভিনেতা। এই প্রসঙ্গে কিং খান বেসরকারি সংবাদ মাধ্যমকে জানান, “আমি চাইলেই সে দিন ওই ছবি থেকে অনেক টাকা পেতাম, যেটা দিয়ে আমি বিএমডাব্লু কিনতে পারতাম। কিন্তু সেটা আমি করিনি। কারণ এটা আমার নীতি বিরোধী ছিলো”। তিনি আরও বলেন, “আমি হয়তো বোকা, হয়তো জেদী। কিন্তু আমি এরকম ভাবেই এত বছর কাজ করে আসছি”। পাশাপাশি শাহরুখ বলেন, “আমি এমন একটি ভারতীয় চলচ্চিত্র তৈরি করতে চাই যেটা বিহার এবং বার্মিংহামের মূলধারার প্রেক্ষাগৃহে সমান তালে চলবে। এমন একটি চলচ্চিত্র বানাতে চাই যা লোকেদের ঘুরে দাঁড়াতে উৎসাহ দেবে। এমন ছবি যা মানুষ এক বাক্যে ভালো ছবি বলে স্বীকার করবে”। প্রসঙ্গত শাহরুখ অভিনীত তিনটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিগুলি হল পাঠান, ডানকি এবং জওয়ান।

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের