আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাঙালির নববর্ষের আগেই পুত্র-কন্যাকে নিয়ে কলকাতায় এলেন বাদশা

নিজস্ব প্রতিনিধি: বাঙালির নববর্ষের গোটা দিন কলকাতায় থাকবেন বলিউড বাদশা। IPL-এর সুবাদে তিলোত্তমায় থাকবেন তিনি। যদিও এই প্রথম নয়, IPL-এর সময় নিজের দল KKR-এর প্রতিটা ম্যাচেই মাঠে থেকে দলকে উৎসাহ দেওয়ার চেষ্টা করেন শাহরুখ খান। রবিবার ইডেনে IPL-এর লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) এর সঙ্গে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্সের হাড্ডাহাড্ডি লড়াই। আর সেই ম্যাচই ইডেনে থেকে চাক্ষুষ করবেন শাহরুখ খান। আর ম্যাচের আগেভাগেই গতকাল কলকাতায় পা রেখেছেন অভিনেতা।

তাঁর সঙ্গে এসেছেন অভিনেতার ছোট ছেলে আব্রাম খান, মেয়ে সুহানা খান। এমনকি এসেছেন অনন্যা পাণ্ডেও। বিমানবন্দরে পা রাখতেই অভিনেতাকে কঠোর নিরাপত্তায় মুড়ে নেয় নিরাপত্তারক্ষীরা। মজার বিষয়, কলকাতার মানুষের কাছে আজকের দিনটার আলাদাই তাৎপর্য। কারণ আজ বাঙালির ‘পয়লা বৈশাখ’ (বাংলা নববর্ষ)। তাই এই সময় শহরেই থাকবেন কিং খান। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, শাহরুখ খানকে কঠোর নিরাপত্তার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে।

সংঘর্ষের দিক দিয়ে, এই মুহূর্তে IPL-এর তিনটি ম্যাচ জিতেছে এলএসজি, দুটি ম্যাচ হেরেছে এবং লিডারবোর্ডে চতুর্থ স্থানে জায়গা পেয়েছে। অন্যদিকে কেকেআর তিনটি জয় ও একটি হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আগের দুই মরসুমে তিনবার মুখোমুখি হয়েছিল দুই দল। এদিকে শাহরুখ খানকে শেষবার দেখা গিয়েছিল ‘ ডানকি ‘ ছবিতে। ‘ডানকি’-তে শাহরুখ খানের সঙ্গে বোমান ইরানি, তাপসী পান্নু, ভিকি কৌশল, বিক্রম কোচার এবং অনিল গ্রোভারের মতো অভিনেতারা ছিলেন। তবে এখনও অভিনেতা তাঁর পরবর্তী ছবির বিষয়ে কোনও আপডেট দেননি।

Published by:

Share Link:

More Releted News:

কেউ টালিগঞ্জে, কেউ বেহালায়, ভোট উৎসবে সামিল প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল, শ্রাবন্তী

জুন নয়, ফের পিছল ‘টক্সিক’-এর মুক্তি, ভক্তদের কী জানালেন যশ?

আরবানায় প্রথম ভোটার রচনা, সবুজ পোশাকে ভোট দিয়ে কী বললেন তারকা সাংসদ?

ভোট না দিয়েই ফিরলেন চিরঞ্জিত! ইভিএম বিকল হওয়ায় বারাসতে চরম ভোগান্তির মুখে অভিনেতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে ‘বাঘিনী’ সম্বোধন মিমির

তৃণমূলের প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না সোহম চক্রবর্তী, কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ