অভিনয়ের রাজা, এবার কর্পোরেট যাত্রা শুরু করলেন শাকিব খান

নতুন ব্যবসা শুরু করার যাত্রা উপলক্ষে ঢাকার একটি পাঁচতারা হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই শাকিব এই ঘোষণাটা দিয়েছেন। জানা গিয়েছে, USA-ভিত্তিক প্রতিষ্ঠানের নাম রিমার্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢাকাই ইন্ডাস্ট্রির কিং খান শাকিব খান। তাঁর পেশার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয় না। ব্যক্তিগত জীবনে দুইবার বিবাহ করেছেন নায়ক, কিন্তু তাও গোপনে। ২ স্ত্রী ঘরে তাঁর ২ সন্তান। কিন্তু বর্তমানে তিনি কোনও স্ত্রীর সঙ্গে থাকেন না। প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে ২০১৮ সালে ডিভোর্স করেন অভিনেতা। এরপরই শবনম বুবলীকে গোপণে বিয়ে করেন শাকিব খান। কিন্তু সেই সম্পর্কও এখন ইতি। যাই হোক, মাস কয়েক ধরেই একাধিক ছবির শুটিং নিয়ে ব্যস্ত শাকিব খান। ‘দরদ’, ‘রাজকুমার’, ‘তুফান’ সহ একাধিক ছবির শুটিংয়ে ব্যস্ত তিনি। দরদ, রাজকুমার ভারত এবং বাংলাদেশ উভয় দেশেই মুক্তি পাবে। এদিকে আজই হায়দরাবাদে গিয়ে অভিনেতা তাঁর রাজকুমার ছবির বাকি শুটিং শেষ করবেন। সুতরাং তাঁর অভিনয় জীবন নিয়ে তো আলাদা কিছু বলার নেই। এবার নাকি নতুন পরিচয়ে নিজেকে মেলে ধরতে চলেছেন শাকিব খান।

বাংলাদেশ সংবাদমাধ্যম অনুযায়ী, তিনি এবার কর্পোরেট যাত্রা শুরু করতে চলেছেন। একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরিচালক হলেন শাকিব খান। শুরু হল তাঁর ব্যবসায়িক অধ্যায়। বিশ্বমানের স্কিনকেয়ার, কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউমসহ নানা পণ্য পাওয়া যাবে তাঁর আন্তর্জাতিক প্রতিষ্ঠানে। শুধু বাংলাদেশ নয়, শাকিবের এই কোম্পানির পণ্য পাওয়া যাবে আমেরিকা, ইউরোপ, কানাডা, সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া-সহ বিশ্বের বিভিন্ন দেশে। নতুন ব্যবসা শুরু করার যাত্রা উপলক্ষে ঢাকার একটি পাঁচতারা হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই শাকিব এই ঘোষণাটা দিয়েছেন। জানা গিয়েছে, USA-ভিত্তিক প্রতিষ্ঠানের নাম রিমার্ক।

বাংলাদেশের সংবাদমাধ্যম অনুযায়ী ‘প্রথম আলো’কে শাকিব খান বলেছেন, ‘আমি আজকে ভীষণ আনন্দিত। কারণ, যে স্বপ্ন আমি দেখেছিলাম কয়েক বছর আগে, সে স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে। আমি যখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শপিং মলে মেড ইন বাংলাদেশ লেখা কাপড় দেখতাম, খুব গর্বিত হতাম। সেই সঙ্গে এ–ও ভাবতাম, এই কাপড়ের মতো বাকি সব পণ্য, যেমন কসমেটিকস, টয়লেট্রিজ, ইলেকট্রনিকসও যদি আমার দেশে তৈরি হতো, কতই–না অসাধারণ হতো। তখন আমার বন্ধুদের সঙ্গে আমি আলাপ করেছিলাম এমন একটা কসমেটিকস, টয়লেট্রিজ, স্কিনকেয়ার ইন্ডাস্ট্রির স্বপ্ন আমি দেখি, যা হবে বিশ্বমানের কিন্তু উৎপাদন হবে আমার দেশে—তা হবে সব শ্রেণির মানুষের হাতের নাগালে, সহজলভ্য হবে, কিন্তু মানে ও গুণে হবে সেরা।’ শাকিবের দরদের বাংলাদেশের অংশের শুটিং শেষ হয়ে গিয়েছে। বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে। এছাড়া তাঁর পরবর্তী সিনেমা ‘তুফান’র কাজ শুরু হবে মার্চ থেকে।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি