চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরমব্রত পরিচালিত পরবর্তী ছবি ‘বৌদি ক্যান্টিন’, মুখ্য ভূমিকায় শুভশ্রী-পরম

নিজস্ব প্রতিনিধি: ‘অভিযান’ মুক্তির পরপরই আরেকটি সুখবর দিলেন, পরিচালক অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ফের আরেকটি বাংলা ছবির পরিচালনা করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তবে এবার শুধু পরিচালনা নয়, তাঁর পরিচালিত ছবিতে অভিনেতার ভূমিকাতেও দেখা যাবে তাঁকে। পরিচালনা বরাবরই তাঁর তৃপ্তির জায়গা।

আজকাল বলিউড নিয়ে একটু বেশিই ব্যস্ত পরমব্রত, তবে টলিউডেও চলছে তাঁর সমান কাজ। ‘বৌদি ক্যান্টিন’-পরমব্রত পরিচালিত এবং অভিনীত তাঁর পরবর্তী ছবি। জানেন কি, এবার কে থাকছেন তাঁর ছবিতে মুখ্য চরিত্রে, হ্যাঁ, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় থাকবেন এই ছবির নায়িকার ভূমিকায়। পাশাপাশি থাকবেন, পরমব্রত, সোহম এবং অনসূয়া মজুমদার।

জানা গিয়েছে, এই ছবির অনুপ্রেরণা আসমা খান। কলকাতার মেয়ে শেফ আসম, বর্তমানে লন্ডনে একাধিক রেস্তোঁরার মালকিন। বৌদি ক্যান্টিন-এর লেখক-লেখিকা সোমাশ্রী ঘোষ ও অরিত্র সেন এবং পরমব্রত নিজে। রান্না নিয়েই পুরো কাহিনীর সম্ভার।‘বৌদি ক্যান্টিন’-এ শুভশ্রীর স্বামীর ভূমিকায় থাকবেন পরমব্রত। আগামী মাসের ২০ তারিখ থেকে শুরু হবে এই ছবির শ্যুটিং।

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ