হয়রানির অভিযোগের পর সায়ন্তিকাকে ছবি থেকে বাদ দিলেন ঢাকাই প্রযোজক

এত সব মিথ্যাচার আর নিতে পারছি না। এই ছবির কাজ যদি আবার শুরু করিও, সায়ন্তিকাকে বাদ দিয়ে দেশি শিল্পী নিয়ে নতুন করে ছবির কাজ শুরু করব।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দিন কয়েক ধরেই ঢাকাই সংবাদের শিরোনামে রয়েছেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সৌজন্যে ঢাকাই ছবিতে শুটিংয়ের সময় হেনস্থার সম্মুখীন। এই নিয়ে দিন কয়েক ধরেই চলছে জলঘোলা। গত মাসেই বাংলাদেশি নির্মাতা তাজু কামরুলের পরিচালনায় “ছায়াবাজ” সিনেমার শুটিংয়ের জন্য ঢাকায় গিয়েছিলেন সায়ন্তিকা। সিনেমার নায়কের ভূমিকায় আছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। প্রথমবার ঢাকাই ইন্ডাস্ট্রির একক প্রযোজিত ছবিতে অভিনয় করতে চলেছেন সায়ন্তিকা। ছবির কয়েকটি গানের শুটিং করে দিন কয়েক আগে কলকাতায় ফিরেছেন অভিনেত্রী। তারপর থেকেই চর্চা চলছে যে, সায়ন্তিকা একপ্রকার বাধ্য হয়েই শুটিং শেষ না করেই ফিরে এসেছেন কলকাতায়।

কারণ শ্যুটিং সেটে কোরিওগ্রাফার অনুমতি না নিয়ে তাঁর হাত ধরায় বিরক্ত হন সায়ন্তিকা। তারপরেই কোরিওগ্রাফার বদলসহ ছবির প্রযোজকের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন সায়ন্তিকা এবং জায়েদ দুজনাই। সেই অভিযোগের ভিত্তিতেই এবার জায়েদ ও সায়ন্তিকাকে নিয়ে পাল্টা অভিযোগ করলেন প্রযোজক মনিরুল ইসলাম। তাঁর দাবি, এই গল্প নিয়ে একটি ওয়েব ফিল্ম বানানোর কথা ছিল। কিন্তু জায়েদ খানের অনুরোধেই এই সিনেমা শুরু করেন তিনি। জায়েদ খান ও সায়ন্তিকা মিলে ফাঁসিয়ে দিয়েছে তাঁকে।’ তাঁর আরও দাবি, ‘আমার দেশের শিল্পীকে অপমান করবে, সেটা আমি একজন সিনেমার মানুষ হয়ে মেনে নেব না। আজ মাইকেলকে অপমান করেছে, আগামিকাল পরিচালকের সঙ্গে করবে, সেটি হতে দেব না। এর সমাধান না হলে কাজ আর করব না। যা ক্ষতি হয় হবে।’ তবে প্রযোজকের অভিযোগের প্রেক্ষিতে জায়েদ খান বলেন, ‘এই শুটিং এতটাই অব্যবস্থায় ভরা ছিল যে নায়িকার কস্টিউম, হোটেল ভাড়া, খাবারের বিলও আমি দিয়েছি। ১ লাখ ৩০ হাজার হোটেল বিল এসেছিল। প্রযোজক ৯৭ হাজার বিল দিয়ে চলে গেছে। বাকি টাকা আমি দিয়েছি। প্রযোজক প্রতিনিয়তই মিথ্যাচার করছেন।’

এই প্রসঙ্গে মনিরুলের দাবী, ‘৬ সেপ্টেম্বর পর্যন্ত ভাড়া বুঝিয়ে দিয়ে আমরা ঢাকা চলে এসেছি। এরপর শুনেছি, ৭ সেপ্টেম্বরও কারা যেন ছিলেন হোটেলে। সেই টাকা তো আমি দেব না। কারণ, আমার শুটিং প্যাকআপ হয়েছে ৬ সেপ্টেম্বর। আর জায়েদ খানকে নায়িকার ড্রেস দিতে হবে কেন? আমি সায়ন্তিকার ড্রেস বাবদ আলাদা ৫০ হাজার রুপি দিয়েছি। এত সব মিথ্যাচার আর নিতে পারছি না। এই ছবির কাজ যদি আবার শুরু করিও, সায়ন্তিকাকে বাদ দিয়ে দেশি শিল্পী নিয়ে নতুন করে ছবির কাজ শুরু করব।’

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন