দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খুব শিগগিরি শুরু হবে লভ রঞ্জনের ছবির বাকি অংশের শুটিং

নিজস্ব প্রতিনিধিঃ লভ রঞ্জনের নতুন ছবির শুটিং ফ্লোরে অগ্নিকাণ্ডের জেরে থমকে গিয়েছিল রণবীর ও শ্রদ্ধা অভিনীত ছবির কাজ। আন্ধেরিতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জেরে বন্ধ হয়ে যাওয়া লভ রঞ্জনের সেই ছবির শুটিং ফের শুরু হবে খুব শিগগিরি। স্বাধীনতা দিবসের পরেই শুরু হবে শুরু হবে ছবির শুটিং। সেখানে থাকবেন রণবীর ও শ্রদ্ধা দু’জনেই। 

উল্লেখ্য গত ২৯ জুলাই আন্ধেরির ডি এন নগরের বাজার এলাকায় আগুন লেগেছিল। যা নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছিল ১০টি দমকলের ইঞ্জিন। সেই বিধ্বংসী আগুনেই পুড়ে ছারখার হয়ে যায় দুটি ছবির সেট। তার মধ্যে একটি ছিল লব রঞ্জনের ছবির শুটিং সেট। একটি গানের দৃশ্যগ্রহণের জন্য আলোকসজ্জার কাজ চলছিল তখন। শুটিং-এর ফ্লোরকে আগের অবস্থায় নিয়ে যেতে বেশ কিছুটা সময় লাগবে। জানা যাচ্ছে ১৭ অগাস্টের পর পুনরায় শুটিং শুরু হবে এই ছবির বাকি অংশের ফিল্ম সিটি স্টুডিওতে। 

বলে রাখা ভালো, ছবির যে গানের দৃশ্যটির শুটিং বাকি রয়েছে তার প্রস্তুতির সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন শ্রদ্ধা। অন্যদিকে মাঝখানে বেশ কিছু সময় রণবীর ব্যস্ত ছিলেন অ্যানিম্যাল-এর শুটিং নিয়ে। বর্তমানে অন্তঃসত্ত্বা স্ত্রী আলিয়াকে সময় দিতে ব্যাস্ত রণবীর। তবে লভ রঞ্জনের আগামী ছবির শুটিং-এর কাজে খুব শিগগিরি ফিরবেন  শ্রদ্ধা ও রণবীর দু’জনেই।

Published by:

Share Link:

More Releted News:

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ