বঙ্গবন্ধুর জন্মদিনেই মুক্তি পেল তাঁর বায়োপিকের ট্রেলার

ভারত-বাংলাদেশ এর যৌথ প্রযোজনায় নির্মিত 'মুজিব-একটি জাতির রূপকার'র ট্রেলার ও ফার্স্টলুক প্রকাশ্যে এলো বঙ্গবন্ধুর জন্মদিনে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবার বঙ্গবন্ধুর জন্মদিনে এফডিসিতে উন্মোচিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনী নিয়ে নির্মিত বায়োপিকের ফার্স্ট লুক এবং প্রকাশ্যে এলো এই ছবির ট্রেলার। শ্যাম বেনেগালের পরিচালনায়, ভারত-বাংলাদেশ এর যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এই ছবি। তবে প্রথম থেকে এই ছবির নাম বারবার প্রকাশ্যে এসেছে ‘বঙ্গবন্ধু’ নামে। তবে এদিন ফার্স্টলুক প্রকাশ্যে আসার পর দেখা গেল বদলে গিয়েছে ছবির নাম। যা বদলে হয়েছে ‘মুজিব-একটি জাতির রূপকার’। ছবির ট্রেলার ও ফার্স্ট লুক লঞ্চের বিশেষ দিনে একথা জানান ছবির সংশ্লিষ্টরা।

ছবির ফার্স্টলুকয়ে দেখা যাচ্ছে একটি পোডিয়াম, তার উপর একটি চশমা রাখা, রয়েছে মাইকও। সামনে অগণিত মানুষের ভিড় আর সাদা পাঞ্জাবি পরিহিত একটি হাত শুন্যে উঠে আশ্বস্ত করার ভঙ্গিমায়। ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে নুসরত ফারিয়া, তাজউদ্দিন আহমদ চরিত্রে রয়েছেন রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রীয়ের ভূমিকায় নুসরত ইমরোজ তিশা, রাইসুল ইসলাম আসাদ, খন্দকার মোশতাক আহমেদের চরিত্রে ফজলুর রহমান বাবু ও আয়ুব খানের চরিত্রে মিশা সওদাগর। চলতি বছরেই ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। 

দলত্যাগী তৃণমূল সাংসদদের সুখের সংসারে অশান্তি? কী ব্যাখ্যা শতাব্দীর?

ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ, নরপিশাচকে ৬০ বছরের কারাদণ্ডের সাজা

‘ডাবিংয়ের জন্যে আগামিকাল মুম্বই আসব’, মৃত্যুর ২ দিন আগেও প্রযোজকের সঙ্গে ফোনে কথা হয়েছিল নানার

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীবারে খাদের কিনারায় শেয়ারবাজার, লগ্নিকারীদের ১,০০০০০০ কোটি গায়েব

যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন, নানা পটেকরের মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ