‘তোমার জন্যেই আজ পৃথিবী সুন্দর এবং সাহসী’, নারী দিবসে শুভেচ্ছা কোয়েল মল্লিকের

আন্তর্জাতিক নারী দিবসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা জানিয়েছেন টলিউড ডিভা কোয়েল মল্লিক থেকে শ্রীবন্তী চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। বছরের আর পাঁচটা দিনের থেকে আজকের দিনটা একটু আলাদা। চারিদিকে আজ নারীদের জয়গান। বর্তমানে নারীরা পুরুষদের থেকে কোনও অংশে পিছিয়ে নেই। পুরুষের কাঁধে কাঁধ রেখে ঘর-বাহির একাধারে সামলাচ্ছেন। তবে যুগ এতটা আধুনিক হয়ে গেলেও নারীদের প্রতি অত্যাচার প্রাচীন যুগ থেকেই চলছে। ২০২৬ সালে দাঁড়িয়েও অব্যাহত। এখনও পুরুষের যৌনকামী লোভ থেকে মুক্তি পাচ্ছে না নারীরা। ৮ থেকে ৮০ কেউ নিস্তার পাচ্ছে না পুরুষের চোখ রাঙানি মেজাজ থেকে। নারীরা সকল ক্ষেত্রে অত্যাচারিত। কখনও শ্বশুরবাড়িতে, কখনও কর্মক্ষেত্রে, কখনও আবার নিজের বাড়িতেই।

এত কিছুর পরেও নারীরা এখন পুরুষের সমান। স্থলপথ থেকে জলপথ, আকাশপথ সবেতেই এখন নারীদের দখলদারি। দেশের সমস্ত সাহসী পেশায় নারীদের রাজত্ব, যেখানে আশির দশকেও নারীদের সাহসী পেশায় নিযুক্ত করতে দুবার ভাবত সরকারি মহল। ক্রিকেটার হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্দান্না থেকে মেজর সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ব্যোমিকা সিংহ, যাঁরা দেশের শীর্ষ মহিলা তালিকায় রয়েছেন। অপারেশন সিঁদুর থেকে ৪৮ বছর পর ভারতকে মহিলা বিশ্বকাপ এনে দেওয়া, সবেতেই তাঁদের ভূমিকা অবিস্মরণীয়। পাশাপাশি ভারতের মহিলা তারকাদেরও ভূমিকা রয়েছে দেশকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরার জন্যে। ভারতীয় অভিনেত্রীরা এখন বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলির অ্যাম্বাসাডর। বিশ্বায়নে পন্যায়নে সর্বক্ষেত্রেই সাধারণী নমস্তুতে। পিছিয়ে নেই টলিউড অভিনেত্রীরাও। যাঁরা শুটিং ফ্লোর থেকে রাজনৈতিক ময়দান সবটাই একা হাতে সামলাচ্ছেন, সঙ্গে সংসারও। কোনও কোনও ক্ষেত্রে তাঁরা নিজেরাই এক একজন ছকভাঙা নারী। আন্তর্জাতিক নারী দিবসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা জানিয়েছেন টলিউড ডিভা কোয়েল মল্লিক থেকে শ্রীবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রী কোয়েল মল্লিক বর্তমানে চর্চায় রয়েছেন, কারণ তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হতে চলেছেন তিনি। অভিনয় থেকে এবার রাজনৈতিক ময়দানেও দাপট দেখাবেন নায়িকা।

আন্তর্জাতিক নারী দিবসে তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে জানালেন, ‘তোমাদের শুভেচ্ছা!!!! যারা হিংসা ছাড়াই ক্ষমতায়ন করে, যারা উঠে দাঁড়ায় এবং তাঁদের সঙ্গে অন্যদেরও উপরে টেনে তোলে। তুমি স্থিতিস্থাপক। তুমি আগুন। তুমি জাদু। তুমি এবং সেইসব নারীদের শুভেচ্ছা, যাঁরা যাদের কখনও ক্ষমতাবান হওয়ার জন্যে কারও অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি। নারী দিবসের শুভেচ্ছা। তোমার কারণেই আজ পৃথিবী সাহসী এবং আরও সুন্দর।’ শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। যিনি সম্প্রতি অনলাইনে বডি শেমিংয়ের কটাক্ষে বিরক্ত হয়ে কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ জানিয়েছিলেন। তিনি নারী দিবস নিয়ে বলেন, ‘আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, যখনই জীবনে তলানিতে নেমে গিয়েছি, ঈশ্বর বলো বা যাই বলো ঠিক আমাকে উপরে টেনে তুলেছে। নিজেকে লাকি মনে করি। যেখানে সম্মান নেই। সেখানে থাকিনি। তাই নিজের সম্মান অর্জন করাটা সকল নারীর কাছে গুরুত্বপূর্ণ।’

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা