ভারতেই রয়েছে স্বপ্নপূরণের আস্তানা, কিন্তু দালেরকে দেশে ফিরতেই বারণ করেন দারা সিং

শো হওয়ার পরে দারা সিং আমার ভারতে যাওয়ার প্রসঙ্গে বলেন, আমি যদি নিজের জন্য কেরিয়ার তৈরি করতে চাই তবে আমি আমেরিকাতেও কিছু ভাল করতে পারি, ভারতে ফিরে যাওয়ার কোনও দরকার ছিল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছরেই মানব পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বিখ্যাত পঞ্জাবী গায়ক দালের মেহেন্দি। কিছুদিন জেলে থাকার পর তিনি এ বছর জামিন পেয়েছেন। হিন্দি, পঞ্জাবী-সহ তিনি একাধিক ভাষায় গান গেয়েছেন। কিন্তু তাঁর এই সফর খুব একটা নরম ছিলনা। গায়ক হওয়ার আগে আমেরিকায় কাজ করতেন তিনি। কিন্তু সেখানে তখন তাঁর নাগরিক হিসেবে গ্রিন কার্ড ছিলনা। কিন্তু যখন তিনি গ্রিন কার্ড পাওয়ার আশায় অপেক্ষা করছিলেন, তখনই তাঁর দেশে ফিরে গায়ক হওয়ার আবেগ জাগে। সম্প্রতি দ্য লালনটপের সঙ্গে একটি সাক্ষাৎকারে, দালের মেহেন্দি বলেছেন যে, তিনি আমেরিকায় তাঁর ভবিষ্যত নিয়ে খুব একটা ভরসা পাচ্ছিলেন না।

যেখানে তিনি একজন ক্যাব ড্রাইভার হিসাবে কাজ করতেন। তাঁরা তিন ভাই একসঙ্গেই বসবাস করতেন। তাঁর কথায়, “আমরা ভেবেছিলাম আমরা শেষ পর্যন্ত একটি পেট্রোল পাম্প বা মদের দোকান কিনব। এটাই ছিল একমাত্র কাজ। কিন্তু আমার মন তখন বলছিল, আমি অন্য কারণে পৃথিবীতে এসেছি, আমি কিছু হতে চাই, বিশ্বজুড়ে বিখ্যাত হতে চাই।” একবার দালের মেহেন্দি একটি শোতে যখন পারফর্ম করেছিলেন, তখন সেখানকার অতিথি ছিলেন দারা সিং এবং কবির বেদীর মতো বিখ্যাত বলিউড তারকারা। শো শেষ হওয়ার পরে, তাঁরা সবাই খুশি ছিলেন।

গায়কের কথায়, “শো হওয়ার পরে দারা সিং আমার ভারতে যাওয়ার প্রসঙ্গে বলেন, আমি যদি নিজের জন্য কেরিয়ার তৈরি করতে চাই তবে আমি আমেরিকাতেও কিছু ভাল করতে পারি, ভারতে ফিরে যাওয়ার কোনও দরকার ছিল না। তিনি আমাকে ভারতে আসতে না করেছিল। কারণ তখন দেশে ১৯৮৪ সালের দাঙ্গা শুরু হয়েছিল।তাই তিনি আমাকে তখন বলেছিলেন, কি দিয়েছে ভারত? সেখানে কোনও কেরিয়ার নেই, কেরিয়ার গড়ার জায়গাও নেই। তবে আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। আমার এক বন্ধু মজা করে বলেছিল যে আমার অবশ্যই ভারতে যাওয়া উচিত, বাপ্পী লাহিড়ী, আর ডি বর্মণ সবাই আমার জন্য অপেক্ষা করছে, আমাকে ছাড়া গান গাওয়ার কেউ নেই। সবাই হাসতে লাগলো। দুই মাস পরে, আমি চুপচাপ ভারতে যাওয়ার একমুখী টিকিট বুক করি। আমার সেখানে ওয়ার্ক পারমিট ছিল এবং এক মাস পরে গ্রিন কার্ড পেতে যাচ্ছিলাম। আমি ভেবেছিলাম যদি আমি এখানে থাকি, আমি আটকা পড়ে যাবো এবং আমি যা করতে চাই তা করতে পারব না।”

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা