দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘স্টুডিওতে বাথরুম ছিল না, প্রস্রাব চেপে বসে থাকতে হত ঘণ্টার পর ঘণ্টা’: আশা পারেখ

নিজস্ব প্রতিনিধি: কিংবদন্তি অভিনেত্রী আশা পারেখ। বলিউডে স্বর্ণযুগের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম আশা পারেখ। তাঁর কেরিয়ারে রয়েছে একাধিক ব্লকবাস্টার হিট। একাধিক স্বনামধন্য অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। তবে বর্তমান তারকাদের মতো এত সুযোগ সুবিধা পেতেন না সেই যুগের অভিনেত্রীরা। না ছিল তাঁদের বিলাসবহুল ভ্যানটি ভ্যান, না ছিল আধুনিক 3D মেকআপের এত দাপট।

বিশেষ করে এখন প্রতিটা তারকাদের কাছেই রয়েছে ভ্যানটি ভ্যান। যাতে রয়েছে বিলাসবহুল ড্রইং রুম থেকে বাথরুম। রয়েছে মেকআপ করার সুনির্দিষ্ট জায়গা। হ্যাঁ, এই চলমান ভ্যানটি ভ্যানগুলিতেই তারকারা তাঁদের শ্যুটিংয়ের পর অবসরে থাকেন এবং সাজগোজ থেকে শুরু করে বাথরুম সবটাই সারেন। কিন্তু তৎকালীন যুগে এত আধুনিক ব্যবস্থা ছিলনা। যার ফলে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হত তারকাদের। বিশেষ করে অভিনেত্রীদের। এদিন এই বিষয়েই মুখ খুললেন প্রবীণ অভিনেত্রী আশা জী।

গোয়ায় ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI)-এর ৫৩ তম সংস্করণে এসে অভিনেত্রী একটি সাক্ষাৎকারে বলেন, মাত্র ১০ বছর বয়সে অভিনয় শুরু করেছিলেন তিনি। আর সেই যুগে স্যানিটেশনের সুবিধা ছিলনা। যে কারণে কারণে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হত সবাইকেই। অভিনেত্রীর কথায়, “বর্তমানে যে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব রয়েছে তা আমাদের যুগে থাকলে খুবই ভাল হত। উদাহরণস্বরূপ, আমার মনে আছে আমাদের সময়ে ভ্যানিটি ভ্যানের মতো কোনও সুবিধা ছিল না। তখন আমরা যখন শুটিং করতে যেতাম, তখন স্টুডিও গুলিতেও কোনও বাথরুম ছিলনা এবং আমরা বাথরুমে না গিয়ে সারাদিন সেখানে বসে থাকতাম। সৌভাগ্যক্রমে, এর ফলে আমার কোনও কিডনি সংক্রান্ত কোনও সমস্যা হয় নি। কখনও কখনও আমরা ঝোপের আড়ালে আমাদের জামাকাপড় পরিবর্তন করতাম।”

সম্প্রতি, নাতনী নভ্যা নাভেলি নন্দার পডকাস্টের একটি পর্বে প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চনও তাঁর সময়ে ফিল্ম সেটে সঠিক টয়লেট না থাকার বিষয়ে তাঁর সংগ্রাম শেয়ার করেছিলেন। তিনি জানিয়েছিলেন, কীভাবে তাঁকে ঝোপের আড়ালে স্যানিটারি প্যাড বদলাতে হয়েছিল কারণ তখনকার দিনে ভ্যানিটি ভ্যান এবং টয়লেটের মতো কোনও সুবিধা ছিল না। সত্যিই তা অস্বস্তিকর ছিল। জানা গিয়েছে, প্রবীণ অভিনেত্রী পুনম ধিলোন এবং তাঁর প্রাক্তন স্বামী অশোক ঠাকেরিয়া প্রথম ভারতে ভ্যানিটি ভ্যানের ধারণাটি চালু করেছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

‘পুরোদমে শুটিং করছেন নায়িকা’, ‘রাকা’তে দীপিকার বাদ পড়ার গুজব ওড়াল নির্মাতারা

TRP-তে ব্যাপক রদবদল, শীর্ষাসন হারাল ‘পরশুরাম’, ‘পরিণীতা’, টপার হল কে? 

‘সাড়ে আট মাসের গর্ভাবস্থাতেও কাজ’, YRF স্টুডিওতেই শুরু প্রসব বেদনা জানালেন নেহা ধুপিয়া

পার্সেলের নামে কুকুর ডেলিভারি! র‍্যাপিডো রাইডারের ভিডিও ভাইরাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ