‘সত্যম শিবম সুন্দরম-এ আমার শরীর সম্বন্ধীয় কোনও অশ্লীলতা ছিল না’: জিনাত আমন

যদিও মুক্তির আগেই ছবিটির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই ইনস্টাগ্রামে ডেবিউ করেছেন প্রবীণ অভিনেত্রী জিনাত আমান। মাত্র ১ সপ্তাহ বয়সেই ইনস্টাগ্রামে জিনাতের ভক্তসংখ্যা মাত্রা ছাড়িয়েছে। ইনস্টাগ্রামে জিনাতকে পেয়ে তাঁর ভক্তরাও দারুণ খুশি। আর ভক্তদের সঙ্গে সরাসরি যোগবন্ধনে অভিনেত্রী নিজেও উত্তেজিত। বৃহস্পতিবার ষষ্ঠ পোস্ট শেয়ার করলেন অভিনেত্রী। যেটি ১৯৭৮ সালের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘সত্যম শিবম সুন্দরম’-এর থেকে নেওয়া তাঁর প্রথম লুক টেস্টের ছবি। ছবিটি পোস্ট করে অভিনেত্রী ‘সত্য শিবম সুন্দরম’ ছবির পেছনের কিছু গল্পের কথা জানিয়েছেন। ছবিতে ‘নিষিদ্ধ পল্লীর বাসিন্দা’ হিসেবে দেখা গিয়েছিল জিনাতকে। শ্রোতারা তাঁকে এই চরিত্রে দেখতে পছন্দ করবেন কিনা, সেই কারণেই অভিনেত্রীর লুক টেস্ট হয়েছিল। যদিও তৎকালীন যুগে জিনাতই একমাত্র মহিলা অভিনেত্রী চিকেন, যিনি একাধিক ছবিতে সাহসী পোশাকে ধরা দিয়ে ছিলেন। রাজ কাপুর পরিচালিত ‘সত্যম শিবম সুন্দরম’ ছবিটি ব্লকবাস্টারের পাশাপাশি একটি বিতর্কিত ছবিও ছিল। কারণ ছবিতে যৌনতা এবং নারীদেহের চিত্রায়ন নিয়ে বিক্ষুব্ধ ছিল তৎকালীন যুগের দর্শকরা। যদিও মুক্তির আগেই ছবিটির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট।

জিনাত আমান লিখেছেন, “এই ছবিটি ১৯৭৭ সালের দিকে সত্যম শিবম সুন্দরমের জন্য একটি লুক টেস্টের ফটোগ্রাফি। যেটি জে পি সিংগাল তুলেছিলেন। আমরা আর কে স্টুডিওতে সিরিজটির শুটিং করেছি, এবং আমার পোশাকগুলি অস্কার বিজয়ী ভানু আথাইয়া ডিজাইন করেছিলেন। বলিউডের ইতিহাসে, সত্যম শিবম সুন্দরম-এ আমার চরিত্র রূপা নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছিল। অশ্লীলতার অভিযোগে আমি সবসময়ই বিমোহিত ছিলাম, কারণ আমি ছবিতে মানবদেহ সম্পর্কে অশ্লীল কিছু পাইনি। আমি একজন পরিচালকের কথা অনুসরণ করেছিলাম, আমি একজন অভিনেতা আর এই চেহারা আমার কাজের অংশ ছিল। রূপার কামুকতা প্লটের মূল বিষয় ছিল না।”

“পরিচালক রাজ কাপুর আমাকে চলচ্চিত্রে নিয়ে এসেছিলেন, কিন্তু আমার “পশ্চিমী” ইমেজ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। দর্শকরা আমাকে এই অবতারে গ্রহণ করবে কিনা তা নিয়ে তিনি নিশ্চিত ছিলেন না, তাই এই লুক টেস্ট পরিচালনা করেছিলেন। পরে, আমরা লতাজির বিখ্যাত গান ‘জাগো মোহন প্যায়ারে’ গানটিতে এই পোশাকে শ্যুটিং করেছিলাম। এই ভূমিকায় আমার প্রতি ভক্তদের প্রতিক্রিয়া জানার জন্য রাজজি আর কে স্টুডিওতে আমার স্ক্রিন টেস্ট করিয়েছিলেন।”

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত