আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘লাল সিং চাড্ডা’ থেকে ‘রক্ষাবন্ধন’, ‘লাইগার’ অগস্টে মুক্তি পাচ্ছে এই ছবিগুলি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মাসে মুক্তি পেতে চলেছে একের পর এক ছবি। অগস্টে বলিউড যেন নিয়ে আসছে একের পর এক ধামাকাদার ছবি। তাই বলে রাখা ভালো সিনেপ্রেমি দর্শকের মনে এক আলাদাই অনুভূতি তৈরি করতে চলেছে ছবিগুলি। ‘লাল সিং চাড্ডা’ থেকে শুরু করে ‘রক্ষাবন্ধন’, ‘লাইগার’সহ মুক্তি পেতে চলেছে অনেকগুলি সিনেমা। জেনে নিন কোন কোন ছবি রয়েছে সেই তালিকায়। 

প্রথমেই আসে বলিউডের মিস্টার পার্ফেকশনিস্ট এর ছবি ”লাল সিং চাড্ডা’। আগামী মাসে অর্থাৎ অগস্টেই মুক্তি পেতে চলেছে এই ছবি। বিভিন্ন সময় এই ছবির নানা প্রচার ঝলক প্রকাশ্যে আসার পরই তা নিয়ে নানারকম ট্রোলিং হয়েছে। তবে হলিউডি ছবির অনুকরণে করা আমিরের এই ছবি নিয়ে কম উন্মাদনা নেই তার ভক্তদের মনে। আগামী ১১ অগস্ট মুক্তি পাবে এই ছবি। 

একই দিনে লাল সিং চাড্ডার সঙ্গে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ‘রক্ষাবন্ধন’। রাখি পূর্ণিমার প্রাক্কালে মুক্তি পাবে এই ছবি। ভাইবোনের সম্পর্ক নিয়েই এই ছবি। পরিচালনায় রয়েছেন আনন্দ এল রাই। 

১৯ অগস্ট মুক্তি পেতে চলেছে তাপসী পান্নু ও অনুরাগ কাশ্যপের ছবি মিরেজ’। ওরিওল পাওলোর ২০১৮ সালের স্প্যানিশ ভাষার ছবি মিরেজ’ থেকে অনুপ্রাণিত হয়েই এই সায়েন্টিফিক ড্রামা ‘দো বারা’। 

২৫ অগস্ট মুক্তি পাবে সাউথের সেনসেশন বিজয় দেবেরাকোন্ডা ও চাঙ্কি কন্যা অনন্যা পান্ডে অভিনীত ছবি ‘লাইগার’। ছবির মুখ্যভূমিকায় রয়েছে অনন্যা।  বিজয় ও অনন্যার জুটি যে এক আলাদাই রসায়ন তইরি করতে চলেছে পর্দায় তা বলাই বাহুল্য। 

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ