বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

অভিনেতা রচিত সিংহের সঙ্গে বহুদিন ধরেই সম্পর্কের গুজব চলছে ৩৯ বছর বয়সী অভিনেত্রী হুমা কুরেশির। তাঁদের সম্পর্কের গুজব শুরু হয়েছিল গতবছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা রচিত সিংহের সঙ্গে বহুদিন ধরেই সম্পর্কের গুজব চলছে ৩৯ বছর বয়সী অভিনেত্রী হুমা কুরেশির। তাঁদের সম্পর্কের গুজব শুরু হয়েছিল গতবছর। যখন অভিনেত্রী রচিতের জন্মদিনে উপস্থিত হয়েছিলেন। এবং তাঁদের একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হয়েছিল। এছাড়া রচিতের সঙ্গে একাধিকবার প্রকাশ্যেও দেখা গিয়েছে হুমাকে। প্রেমের গুজবে তাঁরা সিলমোহর দেননি ঠিকই, কিন্তু অস্বীকারও করেননি। হুমা কুরেশি বা রচিত কেউই কখনও তাঁদের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেননি। এর আগে কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, অক্টোবর নয়তো নভেম্বরে তারকা জুটির চার হাত এক হবে। সত্যিই কী তাই? অবশেষে প্রেম-বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। জানালেন, এই বছর অনেক ব্যস্ত তিনি। তাই এই বছরে বিয়ের কথা ভাবছেন না।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ‘মহারানি’ নায়িকা জানিয়েছেন, ‘সবার মতো আমার মায়ের মনেও একই প্রশ্ন! বিয়েটা কবে করছি আমি? তবে এই উত্তর আমার কাছে নেই। বিয়ে যখন হওয়ার, তখনই হবে। আমার অনেক কাজ বাকি রয়েছে। এই বছরটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে, আমি এই মুহূর্তে শুধু সেদিকেই মনোযোগ দিচ্ছি। বাকি কিছু নিয়ে ভাবছি না।’ কয়েক সপ্তাহ আগে, রচিতও তাঁদের বিয়ের গুজব প্রসঙ্গে বলেছিলেন, ‘জানিনা কবে, কখন, কার সঙ্গে আমার বিয়ে হবে। আমি ভাবছি, আমার মায়ের নম্বর মিডিয়া কে দিয়ে দেবো। সবাই আমলে ফোন করে বিয়ের কথা জিজ্ঞাসা করছি। আমি এতে বিরক্ত। প্লিজ আপনারা আমার মায়ের থেকে জেনে নেবেন।’

এবার দেখার পালা, হুমা ও রচিত কবে তাঁদের সম্পর্কে সিলমোহর দেন এবং কবে বিয়ের ঘোষণা দেন। হুমা এবং রচিতকে একসঙ্গে বড় পর্দায় দেখা গিয়েছিল ‘বেবি ডু ডাই ডু’ ছবিতে, যা গত ৩ জুলাই মুক্তি পেয়েছিল। ছবিটি সমালোচক ও দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল এবং বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। মাত্র ৭.১০ কোটি টাকা আয় করেছিল। এরপর হুমাকে যশের ‘টক্সিক’ ছবিতে দেখা যাবে, যেখানে আরও অভিনয় করেছেন, নয়নতারা, কিয়ারা আদভানি এবং তারা সুতারিয়া। ছবিটি আগামী ২৬ অগস্ট মুক্তি পাবে।

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

মাত্র ৩ জন পড়ুয়া, শিক্ষক ২ জন, বন্ধ হওয়ার মুখে চন্দননগরের সরকারি স্কুল

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের