এবার তেলেগু ছবিতে ডেবিউ করতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়

তেলেগু ছবিতে ডেবিউ করতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। বলে রাখা ভালো এটি দীপিকা পাদুকোনেরও তেলেগুতে প্রথম ছবি।  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি ছবির দুনিয়েতেও নিজের অভিনয়ের জাদু ছড়িয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। সম্প্রতি ‘ধাকড়’ ছবিতে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। এবার আরো এক নতুন ছবিতে অভিনয়ের সুযোগ এল অপুর কাছে। তবে এবার বলিউডে নয়। তেলেগু ছবিতে ডেবিউ করতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। বলে রাখা ভালো এটি দীপিকা পাদুকোনেরও তেলেগুতে প্রথম ছবি।  

নাগ অশ্বিনের পরিচালনায় দীপিকা পাদুকোন ও নাগ অশ্বিনের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন শাশ্বত। ছবির নাম ‘প্রজেক্ট কে’ (K)। ইতিমধ্যেই হায়দরাবাদে ছবির বেশ কিছুটা অংশ শুটিং হয়ে গিয়েছে। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন দীপিকা ও প্রভাস। 

দীপিকার সঙ্গে কাজের অভিজ্ঞতা সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিতে গিয়ে টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা জানিয়েছেন, ” আমি হায়দরাবাদের যে স্টুডিওতে ছবিটির শুটিং চলছিল সেখানে সকাল ৯টায় পৌঁছাই। দীপিকার কল টাইম ছিল সকাল সাড়ে ন’টা। বিকেল পাঁচটা পর্যন্ত আমি প্রায় ১২টা শট দিয়েছি। আর দীপিকার প্রথম শটের ডাক এল বিকেল পাঁচটায়। অত্যন্ত পেশাদারিত্ব বজায় রেখে দীপিকা যেভাবে কাজ করেন তাতে আমি মুগ্ধ। শুধু তাই নয় আমার মেয়ে হিয়া ওঁর একজন বড় ভক্ত। একথা ওঁকে বলার সঙ্গে সঙ্গেই ওঁর সহকারী আমাকে দীপিকার একটি ছবি ও সঙ্গে একটি অটোগ্রাফ দেন আমার মেয়ের জন্য। যা দেখে আমার মেয়ে অত্যন্ত খুশি হয়েছে।”

কিন্তু ফিল্মি ক্যারিয়ারে তেলেগু ছবিতে প্রথম কাজ নিয়ে বললেও এই ছবিতে কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে তা এখনই তিনি খোলসা করতে চাননি। জানা যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন এই ছবিতে অমিতাভ বচ্চন। ২০২৩ এ মুক্তি পাবে এই ছবি। 

দেবী ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ শিশুসহ ১৩

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের