এবার পর্দায় ট্রান্সজেন্ডারের ভূমিকায় সুস্মিতা সেন

ই সুন্দর মানুষটির ভূমিকায় অভিনয় করা, তাঁকে চিত্রিত করার এবং তাঁর গল্পকে বিশ্বের সামনে নিয়ে আসার বিশেষাধিকার পেয়ে আমি ধন্য। এই পৃথিবীতে জীবন এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার সবার আছে

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই সোশ্যাল মিডিয়া জুড়ে রীতিমতো তোলপাড় চলেছে। সৌজন্যে প্রাক্তন বিশ্বসুন্দরী তথা অভিনেত্রী সুস্মিতা সেন এবং আইপিএল ফাউন্ডার ললিত মোদীর সম্পর্ক। ললিত মোদী নিজেই সুস্মিতাকে বাগদত্তা বলে পরিচয় করান সবাইকে। আর তা প্রকাশ্যে আসতেই রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়। ললিত-সুস্মিতার বয়সের পার্থক্য নিয়েও একাধিক মন্তব্য ধেয়ে এসেছিল। যদিও সুস্মিতা এই সম্পর্ক নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায় নি। সেই কারণে এই ব্যপারটা আপাততঃ ধামাচাপা পড়ে গিয়েছে। এদিকে ললিত মোদীও সুস্মিতার সঙ্গে তাঁর সমস্ত ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিয়েছেন। সুস্মিতাও তাঁর জীবন নিয়ে ব্যস্ত। তবে আসল ঘটনাটা ঠিক কী, সেই বিষয় আজও স্পষ্ট নয়। সম্প্রতি রিলিজ হল, সুস্মিতার নতুন ওয়েব সিরিজ ‘তালি’র ফার্স্ট লুক।

যেখানে তিনি একজন ট্রান্সজেন্ডারের ভূমিকায় অভিনয় করছেন। ১৯৯৪ ‘মিস ইউনিভার্স’ এর খেতাব জিতে গোটা দেশকে গর্বিত করেছেন তিনি। সেখান থেকেই যাত্রা শুরু বলিউডের। সৌন্দর্যের পাশাপাশি তাঁর অভিনয় দক্ষতাও মুগ্ধ করে অনুরাগীদের। ১৯৯৬ সালে দাস্তার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন তিনি। একে একে বিবি নং 1, আগাজ, কিয়ো কি… ম্যায় ঝুঠ না বোলতা, ম্যায়নে পেয়ার কিয়ুন কিয়া? ইত্যাদির মতো একাধিক সুপারহিট ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। তবে এবার অভিনেত্রী একেবারে অন্য লুকে। এবার শ্রীগৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করতে চলেছেন সুস্মিতা।

সদ্য অভিনেত্রী তাঁর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাঁর নতুন ওয়েব সিরিজের ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছেন। তিনি নিজেই জানিয়েছেন যে, তিনি তালিতে একজন ট্রান্সজেন্ডার কর্মী শ্রীগৌরি সাওয়ান্তের ভূমিকায় অভিনয় করবেন। ফার্স্ট লুক শেয়ার করে, সুস্মিতা ক্যাপশন দিয়েছেন: “এই সুন্দর মানুষটির ভূমিকায় অভিনয় করা, তাঁকে চিত্রিত করার এবং তাঁর গল্পকে বিশ্বের সামনে নিয়ে আসার বিশেষাধিকার পেয়ে আমি ধন্য। এই পৃথিবীতে জীবন এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার সবার আছে!!!” তবে এই ছবি মুক্তির তারিখ এখনও প্রকাশ করা হয়নি। ছবিতে সুস্মিতাকে দেখা যাচ্ছে, মেরুন বর্ণের শাড়ীতে মুড়ে একটি দাপুটে মেজাজে হাতে তালি বাজাচ্ছেন তিনি। তাঁর কপালে লাল টিপ।একেবারে ট্রান্সজেন্ডারের অবতারে বেশ নায়িকাকে।

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী

তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুর ভূয়সী প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার  

শাহরুখ, সলমানের সিনেমাকে পিছনে ফেলে ভারতে বিপুল আয় ‘স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে’র

নৌসেনা-বায়ুসেনায় বড় রদবদল, নতুন দায়িত্বে কারা?

ভারতীয় শিবিরে বড় ধাক্কা! শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন বুমরাহ, বদলে আসছেন কে?

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

গ্লাসগোর রেস্তরাঁ-র ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! ক্ষোভপ্রকাশ করলেন বক্সার লাভলিনা

মাথা ন্যাড়া! সাদা পোশাকে হাটছেন মাহিকার সঙ্গে, হঠাৎ কি হল হার্দিকের

বেয়াইয়ের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক মায়াবতীর, দল থেকে বহিস্কার ভাইপোর শ্বশুরকে