এবার জমি দখলের অভিযোগ উঠল অভিনেত্রী অপর্ণা সেনের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার জমি দখল করার অভিযোগ উঠল কিংবদন্তী অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেনের বিরুদ্ধে! হ্যাঁ, জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেনের (Aparna Sen) বিরুদ্ধে এমনটাই অভিযোগ আনলেন বোলপুরের সুরুল এলাকার বাসিন্দা অসিত বরণ ও দেবদুলাল সরকার। তাঁদের অভিযোগ, বোলপুরে সুরুল এলাকায় অপর্ণা সেনের একটি বাড়ি রয়েছে, আর সেই বাড়িতেই তিনি দুই ছটাক বাড়তি জমি ঢুকিয়ে দিয়েছেন, সেটি কিনা অসিতবাবুর জমি। এই মর্মে অসিত বরণ বোলপুর ভূমি রাজস্ব দফতরে অভিযোগ জানিয়েছেন।

তাঁদের দাবি, তাঁরা অভিনেত্রীর কাছে জমি বিক্রি করেননি, কিন্তু তাসত্ত্বেও তিনি বাড়তি জমি নিয়ে বাড়ি বানিয়েছেন। সরকার পরিবার থেকে আরও জানানো হয়েছে যে, অপর্ণা সেন সেই জমির মিউটেশন করার চেষ্টা করছেন। খবর অনুযায়ী, অপর্ণা সেন তাঁর এই বাড়ির জমির রেকর্ড করানোর জন্য আবেদন করেছিলেন ভূমি রাজস্ব দপ্তরের কাছে। নিয়ম অনুযায়ী, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে আগের মালিকের কাছে নোটিস পাঠানো হয়। আর সেই নোটিস হাতে পেয়েই অসিতবাবু জানান যে, অপর্ণা সেনের ওই বাড়িতে তাঁদের দুই ছটাক জমি রয়েছে। অসিতবাবুর এই অভিযোগের ভিত্তিতে সোমবার বোলপুর ভূমি রাজস্ব দফতরে হিয়ারিং হয়, যেখানে উপস্থিত ছিলেন অপর্ণা সেনের এক প্রতিনিধি। কিন্তু তিনি এই বিষয়ে কোনও মতামত জানাতে চান নি। এই বিষয়ে অপর্ণা সেনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে, তাঁকে ফোনে পাওয়া যায়নি।

তবে তিনি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর বাবা চিদানন্দ দাশগুপ্ত বহু বছর ধরে ওই বাড়িতে বাস করেছেন। আর বেশি কিছু বলেননি অভিনেত্রী। অন্যদিকে ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা জানান, “আমরা এই বিষয়ে অভিযোগ পেয়েছি। তবে আমাদের কাছে জমি রেকর্ডের জন্য আগেই আবেদন করেছিলেন অপর্ণা সেন। তারপরেই ওই জমির মালিকদের নোটিস পাঠানো হয়েছিল। পুরো বিষয়টা খতিয়ে না দেখা পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।”

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল