এবার ওপার বাংলার কুখ্যাত সন্ত্রাসীর বায়োপিকে পুজা, মধুমিতা

টাকার লোভে শুরু করেন মানুষ হত্যা। কেউ তার কর্মকাণ্ডে বাধা দিলেই খুন করে দিতেন। এরপরেই লোক মুখে তাঁর নাম হয়ে যায় পিচ্চি হান্নান। কুখ্যাত সন্ত্রাস। তাঁর নামে রয়েছে ২১ টি খুনের মামলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতমাসেই মুক্তি পেয়েছে হুগলীর কুখ্যাত গুণ্ডা ‘হুব্বা শ্যামল’-এর জীবনী অবলম্বনে নির্মিত ‘হুব্বা’। যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম। ছবিটি পরিচালনা করেছেন ব্রাত্য বসু। ছবিতে হুব্বার গুণ্ডা জীবনের সবটা অংশই তুলে ধরা হয়েছে। এবং হুব্বা চরিত্রে মোশাররফের অভিনয় দর্শকমনেও দারুণ সাড়া ফেলেছিল। যাই হোক, এবার বাংলাদেশের কুখ্যাত গুণ্ডাকে নিয়ে ছবি নির্মাণ করতে চলেছেন কলকাতার পরিচালক।

বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জের ছেলে হান্নান, বাবাকে কাঁচামালের ব্যবসায় সহযোগিতা করার জন্যে ঢাকার কারওয়ান বাজারে এসেছিলেন। সেখান থেকেই ধীরে ধীরে মানুষ হত্যায় জড়িয়ে পড়েন তিনি। অল্পদিনেই বিপুল সম্পদের মালিক হয়ে যান হান্নান। টাকার লোভে শুরু করেন মানুষ হত্যা। কেউ তার কর্মকাণ্ডে বাধা দিলেই খুন করে দিতেন। এরপরেই লোক মুখে তাঁর নাম হয়ে যায় পিচ্চি হান্নান। কুখ্যাত সন্ত্রাস। তাঁর নামে রয়েছে ২১ টি খুনের মামলা।

কিন্তু ২০০৪ সালে ২৬ জুন র‌্যাবের গুলিতে নিহত হন শীর্ষ এই সন্ত্রাসী। এবার তাঁকে নিয়েই হচ্ছে সিনেমা। হুব্বার মতো হান্নানের কর্মকাণ্ডের সবটাই ফুটিয়ে তোলা হবে সিনেমায়। আর কলকাতার পরিচালকই এই সিনেমা নির্মাণের দায়িত্ব নিলেন। ছবিতে সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের নায়ক জয় চৌধুরী। তাঁর সঙ্গে জুটি বাঁধবেন কলকাতার দুই সুন্দরী পূজা বন্দ্যোপাধ্যায় ও মধুরিমা বসাক। যাই হোক, এখনও প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ঘোষণা করেননি। ছবিটির যৌথ প্রযোজক অরিত্র দাস এবং বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জোনাস ফিল্মস ইন্টারন্যাশনাল।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি