বক্সঅফিসে ঝড় তুলেছে ‘টাইগার ৩’, ২ দিনেই বিশ্বব্যাপী ২০০ কোটি আয়

Sacnilk.com এর রিপোর্ট অনুসারে, দ্বিতীয় দিন, সোমবারের টাইগার ৩ আয় করেছে ৫০ কোটিরও বেশি। দুদিনেই ১০০ কোটির লক্ষ্যে পৌঁছে গিয়েছে টাইগার 3।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুদিনেই একেবারে দোদোমার মতো সব রেকর্ড ভেঙেচুরে চুড়মার করে দিল ‘টাইগার ৩’-এর বক্সঅফিস কালেকশন। একেবারে ঝড় তুলেছে সলমন-ক্যাটরিনার উচ্চ রসায়ন। টাইগার ১ ও ২-এর মতো মান রাখতে পেরেছে টাইগার ৩। সলমন খানের ‘টাইগার ৩’ দীপাবলি অর্থাৎ ১২ নভেম্বর মুক্তি পেয়েছে। আর মুক্তির দিনেই বক্স অফিসে একেবারে ঝড় তুলেছিল এই ছবি। সারা দেশের ভক্তরা সিনেমা হলে সলমনের ছবিতে মালা পরিয়ে, পটকা ফাটিয়ে বরণ করে নিয়েছেন। দীপাবলির দিন ৪৪ কোটি টাকা আয় করেছিল এই ছবি। কিন্তু দ্বিতীয় দিনে একেবারে সলমন নিজের তাঁর সব রেকর্ড ভেঙে দিল। হলে রমরমিয়ে চলছে সলমন খানের টাইগার ৩।

শাহরুখ খানের পাঠান আর জওয়ানকেও একেবারে ক্লিনবোল্ড করা লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন সলমান। যাকে বলে দোদোমার মতো কাজ করেছে এই ছবি। বছরের শুরুতে শাহরুখ খানের পাঠান দিয়ে যেমন বলিউডে লক্ষী ঢুকেছিল, তেমনি বছরের শেষটাও বিজয়ের হাসি হাসে বলিউড। Sacnilk.com এর রিপোর্ট অনুসারে, দ্বিতীয় দিন, সোমবারের টাইগার ৩ আয় করেছে ৫০ কোটিরও বেশি। দুদিনেই ১০০ কোটির লক্ষ্যে পৌঁছে গিয়েছে টাইগার 3। 

প্রথম দিনে ছবির আয় ছিল ৪৪.৫০ কোটি। আর সোমবারে তা বেড়ে শুধুমাত্র ভারতের বাজারে এই ছবি সংগ্রহ করল ৫৭.৫০কোটি। আর দু দিনে ছবির আয় হল ১০২ কোটি। এদিকে সোমবার যশরাজ ফিল্মসের তরফ থেকে জানানো হয়েছিল যজ, বিশ্বব্যপী প্রথম দিনে ৯৪ কোটির ব্যবসা করেছে টাইগার ৩। যা সব রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে কোনও হিন্দি সিনেমাই দিওয়ালিতে এত ভালো পারফর্ম করেনি। এদিকে বিশ্বব্যাপী টাইগার ৩-এর আয় মিলিয়ে ২০০ কোটি হতে চলেছে। সিরিজেরও সবচেয়ে বড় ওপেনিং পেয়েছে টাইগার ৩। প্রসঙ্গত, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম প্রোজেক্ট ছিল টাইগার। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিও হিট হয়েছিল দুর্দান্তভাবে।

এরপর স্পাই ইউনিভার্সে এন্ট্রি নেয় কবীর ওরফে হৃতিক রোশন। আসে ওয়ার। সব শেষে এর অংশ নিলেন পাঠান শাহরুখ খান, সেই ছবিও বিশ্ব ব্জারে ১১০০ কোটি আয় করেছে। তবে এখন লক্ষ ওয়ার ২ মুক্তির। সঙ্গে পাঠান ভার্সেস টাইগারের মুক্তির। টাইগার ৩ পরিচালনা করেছেন মণীশ শর্মা। লিখেছেন আদিত্য চোপড়া। ছবিতে সলমন-ক্যাটরিনার সঙ্গে রয়েছেন ইমরান হাসমি। সঙ্গে একটি স্পেশাল এন্ট্রি পয়েছে পাঠান ওরফে শাহরুখ খানেরও। এছাড়াও একটি দৃশ্যে দেখা গিয়েছে ওয়ার এর কবির অর্থাৎ হৃতিক রোশনকেও। 

 

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি