বক্সঅফিসে ‘টাইগার ৩’ সুনামি, ৩ দিনে দেশে ছবির আয় ১৫০ কোটি ছুঁই ছুঁই

এদিকে বিশ্বব্যাপী দুদিনে টাইগার ৩-এর আয় হয়েছিল ২০০ কোটি। সিরিজেরও সবচেয়ে বড় ওপেনিং পেয়েছে টাইগার ৩।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র তিনদিনেই বলিউডকে একেবারে লক্ষীর ভাণ্ডারে ভরিয়ে তুলেছে ‘টাইগার ৩’। একেবারে ঝড় তুলেছে এই ছবি সলমন-ক্যাটরিনার উচ্চ রসায়ন। টাইগার ১ ও ২-এর মতো মান রাখতে পেরেছে টাইগার ৩। সলমন খানের ‘টাইগার ৩’ দীপাবলি অর্থাত্‍ ১২ নভেম্বর মুক্তি পেয়েছে। আর মুক্তির দিনেই মাত করেছিল এই ছবি। সারা দেশের ভক্তরা সিনেমা হলে সলমনের ছবিতে মালা পরিয়ে, পটকা ফাটিয়ে বরণ করে নিয়েছেন। প্রথমদিন ৪৪ কোটি টাকা আয় করেছিল টাইগার ৩।

কিন্তু দ্বিতীয় দিনে সেই আয় বেড়ে দাঁড়ায় ৫৭.৫০ কোটি। বছরের শুরুতে শাহরুখ খানের পাঠান দিয়ে যেমন বলিউডে লক্ষী ঢুকেছিল, তেমনি বছরের শেষেও বিজয়ের হাসি হাসছে বলিউড। Sacnilk.com এর রিপোর্ট অনুসারে, ছবি দ্বিতীয় দিনের আয় নিয়ে মোট আয় দাঁড়িয়েছিল ১০৩ কোটিরও বেশি। দুদিনেই ১০০ কোটির লক্ষ্যে পৌঁছে যাওয়াতে ভক্তদের মনেও এই ছবি নিয়ে একটি বেশিই উচ্চাকাঙ্খা রয়েছে। তবে সোমবার যশরাজ ফিল্মসের তরফ থেকে জানানো হয়েছিল এই ছবি, বিশ্বব্যপী ৯৪ কোটির ব্যবসা করেছিল। এর আগে কোনও হিন্দি সিনেমাই দিওয়ালিতে এত ভালো পারফর্ম করেনি। এদিকে বিশ্বব্যাপী দুদিনে টাইগার ৩-এর আয় হয়েছিল ২০০ কোটি। সিরিজেরও সবচেয়ে বড় ওপেনিং পেয়েছে টাইগার ৩।

তিনদিনেও গড়ে স্পাই-থ্রিলারটি ভারতীয় বক্স অফিসে অত্যন্ত ভালো ব্যবসা করছে। এখন এই ছবির মোট আয় ১৪৬ কোটির উপরে। আজ, ১৫ নভেম্বরের মধ্যে, এটি কাঙ্ক্ষিত ১৫০-কোটি টাকার চিহ্ন অতিক্রম করবে বলে আশা করা যাচ্ছে। ‘টাইগার 3’ YRF এর স্পাই ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তি চিহ্নিত করে। মনীশ শর্মা দ্বারা পরিচালিত, এটি বছরের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্রগুলির মধ্যে একটি, যা দুর্দান্ত পর্যালোচনার সঙ্গে শুরু করেছে।অ্যাকশন-থ্রিলারটি ভারতে সমস্ত ভাষা জুড়ে তিনদিনে ৩৩.৫৪ শতাংশের সামগ্রিক দখল দেখেছে। মনীশ শর্মা পরিচালিত, ‘টাইগার 3’ প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ছবিতে ক্যামিও করেছেন শাহরুখ খান ও হৃতিক রোশন।এর সাউন্ডট্র্যাক প্রীতম কম্পোজ করেছেন, আর ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন তনুজ টিকু। জানা গেছে, ‘টাইগার 3’ আনুমানিক ৩০০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে, এইভাবে এটিকে যশ রাজ ফিল্মসের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পে পরিণত করেছে।

 

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি