আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আজই পরিচালক প্রেমিকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন মেহজাবীন

নিজস্ব প্রতিনিধি: ঢালিউডের জনপ্রিয় নায়িকা মেহজাবীন চৌধুরী প্রেম করছেন জনপ্রিয় প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে, বহুদিন ধরেই এমনটাই জল্পনা চলছিল ঢালিউড ইন্ডাস্ট্রিতে। কিন্তু কিছুতেই মুখ খুলতে রাজি ছিলেন না তারকা জুটি। অবশেষে দিন কয়েক আগেই খবর আসে, ২৪ ফেব্রুয়ারি রাজীবকেই বিয়ে করতে চলেছেন মেহজাবীন চৌধুরী। না এখনও এই জল্পনায় শিলমোহর দেননি মেহজাবীন বা রাজীব কেউই। কিন্তু যা কিছু রটে, তা তো কিছু বটেও! অভিনেত্রীর একজন ঘনিষ্ঠ বন্ধুই জানিয়েছেন যে, মেহজাবীন এবং রাজীব বিয়ে করছেন, আর তাঁদের বিয়েতে সেই বন্ধুর নিমন্ত্রণ রয়েছে। জানা গিয়েছে, গতকাল ছিল মেহজাবীনের গায়েহলুদ।

আজ সোমবার একই ভেন্যুতে মেহজাবীন-রাজীবের বিয়ের আয়োজন করা হয়েছে। রবিবার ঢাকার অদূরে একটি রিসর্টে সকাল মেহজাবি হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সন্ধ্যায় বসেছিল মেহজাবিনের মেহেন্দি অনুষ্ঠান। মেহজাবীনের গায়ে হলুদ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তাঁদের ইন্ডাস্ট্রির বন্ধুরাও। ছিলেন নুসরত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ। তবে অভিনেত্রীর বিয়ের ছবি তোলার ক্ষেত্রে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। একাধিক তারকা ও পরিচালক অতিথিরা জানিয়েছেন, বিয়ের পরে মেহজাবীন নিজেই তার সোশ্যাল মিডিয়ায় বিয়ের সমস্ত অনুষ্ঠানের ছবি পোস্ট করবেন। এরপর তাঁর বিয়েতে তোলা অতিথিরা তাঁদের ছবি পোস্ট করার সুযোগ পাবেন। সুতরাং অভিনেত্রীর বিয়ের ছবি পোস্ট করার আগে কেউই তাঁদের বিয়ের ছবি পোস্ট করতে পারবেন না। মেহজাবিনের গায়েহলুদ অনুষ্ঠানে প্রায় আড়াই শ অতিথি আমন্ত্রিত ছিলেন।

লেহেঙ্গাতে সেজেছিলেন অভিনেত্রী আর আদনান রাজীব পরেছিলেন পাঞ্জাবি-পায়জামা। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছে। জানা যায়, মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব দীর্ঘদিন ধরেই একসঙ্গে কাজ করছেন, তখন থেকেই তাঁদের প্রেম, কিন্তু বিষয়টি এখনও গোপনে রেখেছেন তারকা জুটি।

Published by:

Share Link:

More Releted News:

কী দেখে বিরাট কোহলির প্রেমে পড়েছিলেন অনুষ্কা, নায়িকার জন্মদিনে ফাঁস অজানা তথ্য

পাকিস্তান জুজু! বাংলাদেশকে আরও ৫ হাজার টন ডিজেল পাঠাল মোদি সরকার

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পাশা তালানকিনের ‘অস্কার’

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ