‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

প্রযোজকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাপিয়া বলেন, বাইরে থেকে অনেক নতুন প্রযোজকেরা আসছেন টলিউডে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউড থেকে মুছে দেওয়া হয়েছে স্বরূপ বিশ্বাস ও ফেডারেশন সংগঠনের অস্তিত্বকে। বুধবার (২ জুন) টেকনিশিয়ান স্টুডিওতে তাঁদের সঙ্গে মিটিং করে একগুচ্ছ ঘোষণা করেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। বৈঠকে তিনি বলেছিলেন, ডবল ইঞ্জিন সরকারের সহায়তায় দিল্লির ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কনফেডারেশনের আওতাভুক্ত হবেন টলিউডের সমস্ত কলাকুশলী। টলিউডকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত। পাশাপাশি ২৬ টি গিল্ড কমিয়ে চারটি বিভাগে আনা হয়। এবার বৃহস্পতিবার (৪ জুন) প্রযোজকদের সঙ্গে বৈঠক সারলেন পাপিয়া। যেখানে প্রযোজকদের নির্ভয়ে এবং চাপমুক্ত পরিবেশে কাজ করার আশ্বাস দিলেন তিনি।

প্রযোজকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাপিয়া বলেন, বাইরে থেকে অনেক নতুন প্রযোজকেরা আসছেন টলিউডে। এই নিয়ে এখন কিছু বলবেন না তিনি। ধারাবাহিক, সিনেমা, অ্যানিমেশন, VFX-এর সঙ্গে যুক্ত সকলের সঙ্গেই কথা হয়েছে তাঁর। অনেক সমস্যা ছিল। আর কোনও কাটমানির ভয় নেই। কোনও রাহু নেই। সবাই স্বাধীনভাবে কাজ করবেন। এতদিন ভোট ব্যাঙ্কে টাকা দিতে দিতে প্রযোজকেরা দেউলিয়া হয়ে গিয়েছিলেন। তাই ছবির সংখ্যা কমে গিয়েছিল। এখন আর এই সমস্যা থাকবে না।

অন্যদিকে পাপিয়ার সঙ্গে বৈঠক শেষে পরিচালক প্রযোজক সৃজিত রায় বলেছেন, যে ভাবে দীর্ঘদিন কাজ চলছিল, তাতে সবার অসুবিধা হত। একটা SOP (standard operating procedure) তৈরির কথা রয়েছে। এটা হলে ইন্ডাস্ট্রির আরও উন্নতি হবে। ভাল গল্প বলার স্বাধীনতা দিয়েছেন পাপিয়া অধিকারী। আগে গল্প বলার স্বাধীনতা ছিল না। আগামী সপ্তাহে আবারও তাঁর সঙ্গে বৈঠক আছে। এরপর পরিবেশক তথা প্রযোজক শতদীপ সাহা বলেন, তাঁদের এতদিন যা যা সমস্যা হয়েছে, সবটাই তাঁরা পাপিয়া অধিকারীকে জানিয়েছেন। নন্দন নিয়েও অনেক রকম আলোচনা হয়েছে। তবে তাঁর মনে হয় এবার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আগের থেকে সুস্থ পরিবেশে কাজ করতে পারবেন। নন্দনে সবরকম সিনেমা চালানোর আলোচনা করা হয়েছে। নন্দনে ছবি চললেও প্রযোজকরা সেই টাকা অনেক পরে পান। সেটাই তাড়াতাড়ি পাওয়ার ব্যবস্থা যাতে করা হয়ে সেটা জানানো হয়েছে।

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি