উত্তমের অঞ্জনা আর নেই, তারা ঝরে পড়ল টলিউডে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত হলেন টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। শনিবার সকালে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন অভিনেত্রী। তবে শুক্রবার তাঁর শ্বাসকষ্টের সমস্যা বাড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৪৪ সালে কোচবিহারে জন্মগ্রহণ করেন বর্ষীয়ান অভিনেত্রী। প্রথম জীবনে তাঁর নাম ছিল আরতি ভৌমিক। তবে তাঁর প্রথম ছবি  ‘অনুষ্টুপ চন্দ’ মুক্তি পাওয়ার পরই তিনি নাম বদল করে অঞ্জনা ভৌমিক হন। উত্তমকুমারের সঙ্গে তিনি বহু সিনেমায় একসঙ্গে জুটি বেঁধেছেন। তাদের জুটি দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পায়। শুধু উত্তমকুমার নয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘মহাশ্বেতা’ সিনেমায় জুটি বেঁধেছেন অভিনেত্রী অঞ্জনা ভৌমিক।  চৌরঙ্গী, থানা থেকে আসছি, নায়িকা সংবাদ সহ একাধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন। তবে আশির দশকের শেষ দিকে তাঁকে বড় পর্দায় দেখা যায়নি।  

উল্লেখ্য, অভিনেত্রী অঞ্জনা ভৌমিক  ব্যক্তিগত জীবনে অভিনেতা যিশু সেনগুপ্তের শাশুড়িমা। জানা গিয়েছে, মেয়ে নীলাঞ্জনা এবং জামাই যীশু এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন। তাদের পাশে আছেন পরিচালক অরিন্দম শীল সহ একাধিক ব্যক্তিত্ব। অঞ্জনা ভৌমিকের  প্রয়াণে শোকস্তব্ধ টলি পাড়া।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে