শ্রুতি- স্বর্ণেন্দুর প্রথম বিবাহবার্ষিকী, কী কাটাবেন টলি দম্পতি?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এক বছর আগে ঠিক আজকের দিনেই একসঙ্গে জীবনের  নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার ও অভিনেত্রী শ্রুতি দাস।  ২০২৩-এর ৯ জুলাই একেবারে চুপিসারে তাঁরা বিয়ে সেরেছিলেন। ১০ জুলাই সকলকে চমকে সোশ্যাল মিডিয়ায় সুখবর জানিয়েছিলেন সকলের প্রিয় ‘রাঙা বউ’। দেখতে দেখতে এক বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন দুজনে। তাই আজকের এই বিশেষ দিনে প্রথম বিবাহ বার্ষিকী কেমনভাবে কাটাবেন স্বর্ণেন্দু- শ্রুতি ?

এক সাক্ষাৎকারে টলি অভিনেত্রী জানিয়েছেন,’আজকের দিনে রুফ টপ রেস্তোরাঁয় সেলিব্রশন হবে। পরিবার এবং কিছু বন্ধুদের  সঙ্গে এই বিশেষ দিনটা কাটাব। একেবারে ঘরোয়াভাবেই পালিত হবে প্রথম বিবাহ বার্ষিকী।‘ তবে আজকের এই বিশেষ দিনে  স্বর্ণেন্দুকে কী উপহার দেবেন অভিনেত্রী? এই প্রশ্ন করতেই শ্রুতি জানিয়ে দেন,’ প্রথমবার একটু অন্য ধরনের উপহার দেব। সেটা না হয় সারপ্রাইজই থাক।‘ এই বিশেষ দিনে শাড়ি পরেই বিবাহ বার্ষিকী পালন করবেন বলে জানিয়েছেন শ্রুতি।

ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে ভীষণ জনপ্রিয় শ্রুতি দাস। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে ‘রাঙা বউ’ ধারাবাহিকে। আর সেখানে অভিনেত্রীকে পরিচালনা করছেন স্বামী স্বর্ণেন্দু সমাদ্দার। যদিও এই ধারাবাহিক প্রথম আলাপ নয় তাঁদের। সেই ত্রিনয়নী শুরু হয় তাদের ভালোবাসার গল্প। তবে শ্রুতি-স্বর্ণেন্দু কখনোই তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে বিশেষ রাখঢাক করেননি। দুজনের বয়সের ফারাকের জন্য মাঝে মধ্যেই তাঁদের কটাক্ষের মধ্যে পড়তে হয়েছে বটে কিন্তু তাতে বিশেষ পাত্তা না দিয়ে বরং একে অপরের পাশে থেকেছেন।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়