Loading live market data...
Loading active stocks...
Connecting...

ক্যান্সার আক্রান্ত ‘জননী’ খ্যাত টলিউডের বিখ্যাত পরিচালক বিষ্ণু, চিকিৎসার জন্যে যাচ্ছেন মুম্বই

শীঘ্রই মুম্বইয়ের স্ত্রীর সঙ্গে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন পরিচালক। নব্বইয়ের দশকে বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘জননী’।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউড জুড়ে একের পর এক দুঃখের খবর। গত মঙ্গলবার আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ক্যান্সারজয়ী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। জীবনের এই কঠিন যুদ্ধ থেকে কোনোভাবেই যেন নিস্তার পাচ্ছেন না এহেন জনপ্রিয় অভিনেত্রী। হাসপাতালের সূত্র থেকে জানা গিয়েছে, ৭২ ঘন্টা কেটে যাওয়ার পরেও অভিনেত্রীর জ্ঞান ফেরে নি।

এই রেশ কাটতে না কাটতেই জানা গিয়েছে, আরও এক তারকা মারণরোগ ক্যান্সারে আক্রান্ত। শীঘ্রই তিনি চিকিৎসার জন্যে মুম্বই রওনা দেবেন বলে খবর। তাঁকে মোটামুটি সবাই চেনেন। বাংলা ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় পরিচালক বিষ্ণু পালচৌধুরী গত কয়েক সপ্তাহ ধরেই বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘জননী’ ধারাবাহিকের পরিচালক ছিলেন তিনি।

শোনা গিয়েছে, বর্ষীয়ান পরিচালক গত কয়েক সপ্তাহ ধরেই ফুসফুস সংক্রান্ত সমস্যার কারণে ভুগছিলেন। তারপর নানা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তাঁরও ফুসফুসে মারণরোগ ক্যান্সার বাসা বেঁধেছে। একবার একটি বেসরকারি সংবাদমাধ্যমে পরিচালক নিজেই জানিয়েছিলেন, “আমি একটু বেশিই ধূমপান করতাম। তার জন্যই হয়তো শেষ বয়সে শরীরে ক্যান্সার বাসা বাঁধল। চিকিৎসকরা বলেছেন, এই মুহূর্তে চতুর্থ স্টেজে রয়েছি আমি। রবিবার মুম্বই যাব, টাটা ক্যানসার হাসপাতালে চিকিৎসা করার জন্য।”

সূত্রের খবর, এই মুহূর্তে ভাল মতো কথাও বলতে পারছেন না পরিচালক। একটু কথা বললেই হাঁপিয়ে যাচ্ছেন। সঙ্গে তাঁর বুকেও অসম্ভব ব্যথা। শুক্রবার সকালেই কলকাতার হাসপাতাল থেকে ছুটি নিয়েছেন তিনি। শীঘ্রই মুম্বইয়ের স্ত্রীর সঙ্গে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন পরিচালক। নব্বইয়ের দশকে বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘জননী’। এখানকার মতো তখনকার দিনে চ্যানেলে ভুরি ভুরি ধারাবাহিক ছিল না। একটা-দুটো ছিল তাই একেবারে খ্যাতির শীর্ষে পৌঁছে যেতো। জননী ধারাবাহিকের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে খ্যাতি লাভ করেন পরিচালক বিষ্ণু। প্রয়াত অভিনেত্রী সুপ্রিয়া দেবী এবং সন্তু মুখোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিক টলিপাড়ার অন্যতম দীর্ঘ মেগা হিসাবে স্বীকৃত আজও

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?