টলিউডে অনির্দিষ্টকালের কর্মবিরতি, শুটিং বন্ধ প্রসঙ্গে একজোট ইন্ডাস্ট্রি

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে শুটিং সুরক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নিল ইন্ডাস্ট্রির শিল্পী ও কলাকুশলীরা। আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশনের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে কর্মবিরতি। সম্প্রতি অভিনেতা রাহুল অরুণোদয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই এই প্রতিবাদে একজোট হয়েছে গোটা টলিউড। শুটিং ফ্লোরে পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে অভিনেতা, পরিচালক, টেকনিশিয়ান-সহ সমস্ত স্তরের কর্মীরা এদিন সরব হন। সকালে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়, যেখানে ইন্ডাস্ট্রির বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। সেই বৈঠকে অংশ নেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলি, আবির চ্যাটার্জি-সহ বহু অভিনেতা-পরিচালক।

এছাড়াও, প্রয়াত রাহুলের স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁর উপস্থিতি এই আন্দোলনকে আরও আবেগঘন করে তোলে। শিল্পীদের একটাই দাবি, শুটিং সেটে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা যেন আর না ঘটে। এই পরিস্থিতিতে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেই টেকনিশিয়ান ও কলাকুশলীরা কর্মবিরতির ইঙ্গিত দিয়েছিলেন, যা এদিন থেকে কার্যকর হয়েছে। ফলে আপাতত টলিউডের সমস্ত কাজ থমকে গিয়েছে এবং ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে অনিশ্চয়তার আবহ।

আরও পড়ুন: আইপিএলের আবহে ৩৫ লক্ষের ঘড়ি পরে স্পোর্টি লুকে ভাইরাল প্রীতি জিন্টা

এই প্রসঙ্গে অভিনেতা গৌরব চক্রবর্তী বলেন, ইন্ডাস্ট্রির প্রতিটি স্তরের মানুষের জন্য সমান নিরাপত্তা থাকা দরকার। শুধু অভিনেতা-অভিনেত্রী নয়, শুটিং ফ্লোরে কাজ করা প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করতেই এই ঐক্যবদ্ধ পদক্ষেপ। অন্যদিকে, ইন্দ্রনীল ও সায়ন্তনীর কথায় উঠে এসেছে দীর্ঘদিনের অবহেলার চিত্র। তাঁদের মতে, এতদিন ধরে যথাযথ নিরাপত্তা ছাড়াই কাজ চলেছে, যা আর মেনে নেওয়া সম্ভব নয়। এখন একটি নির্দিষ্ট নিয়মাবলী তৈরি করে তা কঠোরভাবে পালন করানোর দাবিই সকলের। ফলে আপাতত থমকে গেছে টলিউডের কাজকর্ম। তবে শিল্পীদের আশা, এই আন্দোলনের মাধ্যমে ভবিষ্যতে একটি নিরাপদ ও নিয়ন্ত্রিত কর্মপরিবেশ তৈরি করা সম্ভব হবে।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র