পুজোর আগেই দ্বিতীয় সন্তানের জন্ম অভিনেত্রী জাগৃতি গোস্বামী ঘটকের, পুত্র না কন্যাসন্তান?

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজোর আগেই সুখবর শোনালেন ছোটপর্দার অভিনেত্রী জাগৃতি গোস্বামী ঘটক। তবে ৩ বছর ধরে তাঁকে টেলিভিশনে আর সেভাবে দেখতে পাওয়া যায়নি। সর্বজয়া ধারাবাহিকে শেষ তাঁকে দেখা গিয়েছিল। তারপর তাঁদের আর দেখতে পাওয়া যায়নি। অভিনেত্রী জাগৃতির এক ছোটো কন্যাসন্তান রয়েছে। পুজোর আগে এবার ফের কন্যাসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি আর পর্দায় দেখা যাবে না অভিনেত্রীকে?

জানা গিয়েছে, অবশ্যই কাজে ফিরবেন। কিন্তু একটু সময় নিয়ে ফিরতে চাইছেন। বড় মেয়ের বয়সও খুব বেশি নয়। সে ছোট। অন্যজন সবে জন্মেছে। ফলে দুই মেয়েকে একটু সামলে নিয়ে ফের ফিরবেন কাজে। মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু তাঁর মা হবার খবর আগে জানা যায়নি। কিন্তু মাতৃত্বকালীন ফোটোশ্যুট করেছিলেন তিনি। কন্যাসন্তানের জন্মের পর বিষয়টি সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, দ্বিতীয়বার মা ডাক শুনবো। মাগো না চাইতেই অনেক কিছু দিলে আমায় । আশীর্বাদ দিও সারাজীবন আমি যেন তোমার সেবায় তোমার সাধনায় এভাবেই নিমজ্জিত থাকতে পারি ।

 

দ্বিতীয় মেয়ের জন্মের পরেই সেই মাতৃত্বকালীন বিশেষ ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। মাতৃত্বকে বেশ ভাল করেই ভোগ করছেন। আরও একজনের কাছে মা ডাক শোনার অনুভূতি তার কাছে অন্যরকম। দুই সন্তান এবং স্বামীকে নিয়ে সুখে সংসার করছেন অভিনেত্রী। মেয়েরা একটু বড় হলেই কাজে ফিরতে চান। এখন সম্পূর্ণ মাতৃত্বকে উপভোগ করতে চাইছেন। সন্তানদের নিয়ে নিজের মতো করে কাটাতে চাইছেন। দুর্গোৎসবের আবহেই উমা এসেছে ঘরে। দুই কন্যাকে নিয়ে দারুণ খুশি জাগৃতি এবং তাঁর পরিবার।

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর