চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন স্বর্ণকমল, পড়েছে ১৮টা সেলাই, দু-হাতে ব্যান্ডেজ নিয়েই চালিয়ে যাচ্ছেন শুটিং

নিজস্ব প্রতিনিধি: দু’হাতে ব্যান্ডেজ বাঁধা। সেই ভাবেই করতে হচ্ছে শুটিং। সময়টা একেবারেই ভাল যাচ্ছে না অভিনেত্রী স্বর্ণকমল দত্তের। আসলে দোলের আগের দিন ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন স্বর্ণকমল। হাতে ১৮ টি সেলাই পড়েছে তাঁর। কিন্তু কাজ তো বন্ধ রাখা যাবে না। সেই নিয়েই চলছে শুটিং। আপাতত ছুটি পাচ্ছেন না তিনি। কারণ সদ্য শুরু হয়েছে ‘শুধু তোমারই জন্যে’ ধারাবাহিক। সেখানেই গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন তিনি। তাই আপাতত ছুটি নয়।

তবে কীভাবে দুর্ঘটনা ঘটল অভিনেত্রীর সঙ্গে? এই বিষয়ে স্বর্ণকমল বলেছেন, খুব খারাপ দিন যাচ্ছে তাঁর। বাড়িতেই দুর্ঘটনা ঘটেছে তাঁর সঙ্গে। আসলে মাথায় তেল মালিশ করছিলেন। পায়ের নিচে জায়গাটা তৈলাক্ত হয়ে গিয়েছিল। অন্যদিকে মায়ের ফোন বাজছিল। তাই মাকে ফোনটা দিতে যাচ্ছিলেন তড়িঘড়ি করে। তখনই পা পিছলে পড়ে যান অভিনেত্রী। সামনেই মাছের অ্যাকোরিয়াম ছিল। বুঝতে পারেননি, তার উপরেই পড়ে গিয়েছেন। যার ফলে মাছের অ্যাকোরিয়ামটা ভেঙে যায় তাঁর। চারিদিকে কাঁচ ছড়িয়ে পড়ে। তার উপরেই অভিনেত্রীর হাত পড়ে যায়। তার ফলেই তিনি হাতে আঙুলে ভয়ঙ্কর চোট পেয়েছেন।

১৮ টা সেলাই পড়েছে হাতে। কোমরেও খুব ব্যাথা পেয়েছেন। কিন্তু এ সব কিছু নিয়েই শুটিং চালিয়ে যেতে হচ্ছে তাঁকে। ছুটি পাননি। নতুন ধারাবাহিকের ব্যাঙ্কিংয়ের চাপ থাকে। সেই জন্যে ইন্টারভেনাস ইঞ্জেকশন নিতে হয়েছে তাঁকে। সেই নিয়েই আপাতত শুটিং করছেন অভিনেত্রী। তবে শুটিং সেটে সবাইকে তাঁকে সাহায্য করছেন। যাতে তাঁর কোনরকমের কষ্ট না হয়। তবে এই ঘটনার পর একদিন তাঁর হাত ফুলে গিয়েছিল। সেই দিন শুটিংয়ে যেতে পারেননি। কিন্তু কষ্ট হলেও তিনি শুটিং চালিয়ে যেতে চান, এটাই তাঁর বেঁচে থাকার অবলম্বন বলে জানিয়েছেন অভিনেত্রী।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ