বাংলাদেশে গিয়ে বিপাকে ইমন, ফেসবুকে সমাধানের উপায় চাইলেন রবি-গায়িকা

ঢাকায় আছি, কিন্তু হটস্টার চলছে না। আমি কী করে বিশ্বকাপ দেখব। কেউ কোনও উপায় বাতলে দাও।” তবে হটস্টার ছাড়াও অন্য কোনও মাধ্যমে তাঁকে খেলা দেখতে হবে বলেই জানালেন তাঁর ভক্তরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শোয়ের জন্যে বাংলাদেশে গিয়ে রীতিমতো বিপাকে পড়লেন জনপ্রিয় রবি-গায়িকা ইমন চক্রবর্তী। কেন কী হয়েছে? আসলে আগামি কাল বিশ্বকাপে। সেই আনন্দে গোটা দেশ এখন অপেক্ষার প্রহর গুনছে। রিপোর্ট অনুসারে, আগামিকাল রাস্তায় জনসংখ্যা তেমন থাকবে না, যদিও ১৯ নভেম্বর রবিবার। তাই ছুটির দিনেই বিশ্বকাপের মজা নেবেন গোটা দেশবাসী। তারকারাও কাজ বন্ধ রেখে যে যার মতো পরিকল্পনা করে ফেলেছেন বিশ্বকাপ দেখার। যত কাজ সব সোমবার থেকে, এমনিতেও উৎসবের মরসুম আগামিকাল শেষ। তাই একেবারে সোমবার থেকে জোরকদমে কাজ শুরু হবে গোটা দেশের। বাঙালিরও তাই। তবে যারা বাইরে থাকবেন তাঁদের ক্ষেত্রে কোনও অসুবিধা নেই। এখন সবার হাতে হাতে স্মার্টফোন। যার সাহায্য এখন হট স্টারের মাধ্যমেই সকলে খেলা উপভোগ করতে পারেন। 

রবিবার ভারত বনাম অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। শুরু দুপুর ২ টো থেকে। ইতিমধ্যেই টলিপাড়ার তারকারা যে যার মতো পরিকল্পনা ভাগ করে নিয়েছেন পরিবারের সঙ্গে। নায়ক-নায়িকা থেকে পরিচালকরা সবাই সবার কাজ বন্ধ রেখে ম্যাচ দেখার পরিকল্পনা করছেন। কেউ বন্ধুদের সঙ্গে খেলা দেখবেন, তো কেউ বাবা-মায়ের সঙ্গে খেলা দেখবেন। কিন্তু বিশ্বকাপের এই মাহেন্দ্রক্ষণেই বাংলাদেশে গিয়ে রীতিমতো মুশকিলে পড়লেন গায়িকা ইমন চক্রবর্তী। এমনিতে বিভিন্ন শোয়ের জন্যে মাঝে মধ্যেই দেশে-বিদেশে ঘুরতে হয় ইমনকে। তেমনই শো করতে এখন বাংলাদেশে রয়েছেন তিনি। এদিন ফেসবুকের মাধ্যমে নিজের সমস্যার কথা জানালেন অভিনেত্রী। আসলে মুঠোফোনে যে অ্যাপের মাধ্যমে লাইভ ক্রিকেট খেলা দেখা যায়, সেই অ্যাপটি বাংলাদেশে অচল। অর্থাৎ সে দেশে হটস্টার কাজ করেনা। সেই কারণে রীতিমতো চিন্তিত হয়ে ফেসবুকে গায়িকা লেখেন, “ঢাকায় আছি, কিন্তু হটস্টার চলছে না। আমি কী করে বিশ্বকাপ দেখব। কেউ কোনও উপায় বাতলে দাও।” তবে হটস্টার ছাড়াও অন্য কোনও মাধ্যমে তাঁকে খেলা দেখতে হবে বলেই জানালেন তাঁর ভক্তরা।

কলকাতায় ম্যাচের দিন টলিপাড়ার অনেকেই ভিড় জমিয়েছিলেন স্টেডিয়ামে। ফাইনাল খেলা হবে আমদাবাদে। কিন্তু সেখানে অনেকেই যাচ্ছেন না। তাই সবার ভরসা এখন টেলিভিশনের পর্দা। সেখানেই দেশের হয়ে গলা ফাটাবেন সবাই। 

সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের