বিমানকর্মীর ব্যবহারে ক্ষুব্ধ তৃণা, থাইল্যান্ড ট্রিপের শুরুতেই বিপাকে নায়িকা

আসলে এক বিমানকর্মীর ব্যবহারে রীতিমতো রেগে আগুন হয়ে গেলেন তৃণা। সোশ্যাল মিডিয়ায় পুরো কাণ্ডের ভিডিও ফাঁস করে এয়ারলাইন্সের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন নায়িকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই কাজের জন্যে সময় বাঁচাতে বিমানেই আস্থা রাখেন। যাতে তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছন যায়। কিন্তু ইদানিং কিছু কিছু বিমান সংস্থার কর্মীদের ব্যবহারের জন্যে বিপাকে পড়তে হয় তারকাদেরও। সম্প্রতি কাজে থাইল্যান্ড যাচ্ছিলেন টলিউডের জনপ্রিয় নায়িকা তৃণা সাহা। কিন্তু যাওয়ার আগেই বিমানবন্দরে বিপাকে পড়লেন ‘খড়কুটো’র গুনগুন। কী হয়েছিল তাঁর সঙ্গে সবটাই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করলেন নায়িকা।

এমনিতেই সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অভিনেত্রী, নিজের জীবনের নানা খুঁটিনাটি প্রতি মুহূর্তে শেয়ার করে চলেছেন ‘লাভ আজ কাল’-এর শ্রাবণ। আসলে এক বিমানকর্মীর ব্যবহারে রীতিমতো রেগে আগুন হয়ে গেলেন তৃণা। সোশ্যাল মিডিয়ায় পুরো কাণ্ডের ভিডিও ফাঁস করে এয়ারলাইন্সের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন নায়িকা। ঠিক কী ঘটেছিল, অভিনেত্রীর সঙ্গে। তৃণা ইনস্টাগ্রামে যে ভিডিওটি শেয়ার করেছেন, সেখানে দেখা গিয়েছে, স্পাইসজেটের একজন বিমানকর্মীর সঙ্গে কথা কাটাকাটি চলছে বেশ কয়েকজন যাত্রীর।

যতদূর মনে হচ্ছে, টিকিট নিয়ে সমস্যা। সকলের টিকিট ইমেলে পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছিলেন বিমানের পর কর্মী। এরকমই একটি ভিডিও পোস্ট করে লিখলেন, “ভিডিওটি দেখে ভালই বোঝা যাচ্ছে যে, স্পাইসজেট মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের ৫ ঘন্টা ধরে বসিয়ে রেখেছে। বিমানের বোর্ডিং নিয়েও কোনও ঘোষণা নেই। ক্ষমাও চাননি তাঁরা। উল্টে স্পাইসজেটের কর্মীরা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। আমরা কী টাকা দিয়ে টিকিট কেটে এমন ব্যবহার পাওয়া যোগ্য?’ তিনি ক্যাপশনের শেষে হুঙ্কার দিয়েও বলেছেন যে, এই ধরণের আচরণের বিরুদ্ধে ঠিক পদক্ষেপ নেওয়া উচিত? তবে অভিনেত্রী ঠিক কোথায় যাচ্ছেন তা নিয়ে কোনও মন্তব্য করেননি। গোপনেই রেখেছিলেন।

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ

মমতার গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা ছোড়ার অভিযোগ, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার

সমাবর্তনে প্রধান বিচারপতি সূর্য কান্তের হাত থেকে শংসাপত্র নিতে রাজি নন পড়ুয়ারা

ভয়ানক দুর্যোগের মুখে চিন, টাইফুন ডলফিনের তাণ্ডবে বাতিল ১৩০০ বিমান, বিপন্ন জনজীবন

হস্টেলের ছাদে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে ছাত্রীকে ধর্ষণ নিরাপত্তা রক্ষীর

জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠল দিঘায়, কপাল খুলল মৎস্যজীবীদের

গলার নলি কাটা, মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন, ফাঁকা জমি থেকে উদ্ধার বস্তাবন্দী মহিলার দেহ

অভয়া কাণ্ড: প্রাপ্ত অনুদানের টাকায় তৈরি হবে হাসপাতাল, ঘোষণা রত্না দেবনাথের

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

‘রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছি’, টোটো চলাচল নিয়ে কড়া বার্তা অর্জুন সিংহের

অভয়ার স্মরণে স্বরচিত কবিতা পাঠ করে নীরবতা পালন করলেন মন্ত্রী অগ্নিমিত্রা

অন্তর্বাস পরে প্রকাশ্যে ছোট পর্দার সংস্কারি ‘বহু’, ছবি দেখে ভিমরি খাবেন