ধর্মীয়স্থানে ‘গোলমাল’ করে বসলেন তৃণা, অভিনেত্রীর কাণ্ড দেখে ছিঃ ছিঃ নেটপাড়ার

একবার তো বুঝুন। আপনি এই নাচটির জন্যে মোটেও ঠিক জায়গা বেছে নেননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইনস্টাগ্রামের অন্যতম সেনসশন টলিপাড়ার গুনগুন ওরফে তৃণা সাহা। অভিনেত্রী হিসেবে তিনি যতটা না পপুলার, তার থেকে তিনি বেশি পপুলার সোশ্যাল মিডিয়ায়। আর তারকাদের জীবনের নানরকম আপডেট এখন সোশ্যাল মিডিয়ার হাতের মুঠোয়। যার ফলে ভক্তদের খুব একটা বেশি কঠিন হয়না তারকাদের ঘরে পৌঁছতে। বলিউডের পাশাপাশি আমাদের টলিউড কুইনরাও ফ্যাশনের দিকে এক্কেবারে সেক্সি বম্ব। তৃণাও ব্যতিক্রম নন। প্রতি মুহূর্তেই হট মেজাজে ধরা দিচ্ছেন ইনস্টাগ্রাম রিলে। কিছুদিন আগেই তাঁর সাংসারিক জীবন নিয়ে নানারকম গুঞ্জন উঠলেও এখন সবকিছু ঠান্ডা।

আসলে তৃণার স্বামী অভিনেতা নীল ভট্টাচার্যও টলিউডের একজন অতি পরিচিত মুখ। তাঁদের অসাধারণ রসায়ন মুগ্ধ করে নেটিজেনদের। ১১ বছর প্রেম করে ২০২১ সালে ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন তাঁরা। বিয়ের পরেও একসঙ্গে একাধিক ছবি এবং ভিডিও শেয়ার করেন জনপ্রিয় দম্পতি। কিন্তু মাঝে তাঁদের রিল দেওয়া বন্ধ হয়ে গেলে নেটিজেনরা শুরু করে গসিপ। দুজনেই কিন্তু সেই সময় অনলাইনে সক্রিয় ছিলেন কিন্তু কেউ কারুর সঙ্গে ভিডিও দেন নি। সেই কারণেই গুজব উঠেছিল যে, তাঁদের বিচ্ছেদ অনিবার্য। কিন্তু দিন কয়েক পরেই সব গুজব উড়িয়ে তৃণীল একসঙ্গে ধরা দেন, আর তাঁদের দেখে বোঝাই যায় সবকিছু ঠিক আছে তাঁদের মধ্যে। যাই হোক, এই মুহূর্তে নীল আছেন দুবাইতে বাংলা মিডিয়ামের শুটিংয়ের জন্যে। আর তৃণা একা একাই ঘুরতে চলে গেলেন সিকিম। আর সেখান থেকেই একটি রিল ভিডিও শেয়ার করে নায়িকা চমকে দিলেন ভক্তদের। তবে তৃণার এই ভিডিও মোটেও ভালো লাগেনি ভক্তদের।

কারণ তৃণা যেখানে দাঁড়িয়ে ভিডিওটি করেছেন তা ছিল একটি বুদ্ধ মন্দির। আর সেখানে তিনি সাদা টপ, ও জিন্স পরে ‘গোলমাল’ সিরিজের টাইটেল ট্র্যাকের সঙ্গে নাচতে শুরু করেন। আর সেটাতেই ঘোর আপত্তি জানিয়েছেন ভক্তরা। কেউ কেউ বলেন, ‘একবার তো বুঝুন। আপনি এই নাচটির জন্যে মোটেও ঠিক জায়গা বেছে নেননি।’ আরও একজন বলেন, ‘লজ্জা জনক, এই জায়গায় মানুষ হরেকৃষ্ণ পাঠ করে আর আপনি ধর্মীয়স্থানে এ ধরনের নাচ করছেন সত্যিই লজ্জা জনক’। তবে সবাই যে তৃণাকে নিন্দা করেছেন তা নয়, অনেকেই অভিনেত্রীর নাচের প্রশংসা করেছেন। 

HIV আক্রান্ত, স্বাস্থ্যকর্মীর চাকরি নিয়ে টানাপোড়েন, কী আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত?

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম

দর্জির দোকানে উর্দি বানাতে গিয়ে পাকড়াও ভুয়ো বায়ুসেনা কর্তা

‘ক্রাইম পেট্রোল’ ছাড়লেন অনুপ সোনি, শোয়ের নতুন সঞ্চালক অজয় দেবগন

হাসিনাকে দ্রুত দেশে ফেরান, দীনেশ ত্রিবেদীকে কড়া বার্তা তারেকের

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদ বিক্রি বন্ধ, সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের

সায়নী ঘোষের অফিসে তালা ঝুলিয়ে দিল কালীঘাটপন্থী তৃণমূল

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশমন্ত্রকের

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮