বাচ্চাদের সঙ্গে ‘ইশক লডাই’ তৃণার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ সম্প্রতি ডান্স ডান্স জুনিয়রের বাচ্চাদের সঙ্গে খেলায় মেতে উঠলেন অভিনেত্রী তৃনা সাহা(Trina saha)। বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি নীল তৃনা। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় এই জুটি। কখনো দুজনে একসঙ্গে আবার কখনো আলাদা আলাদা ভাবে ছবি ও রিলস ভিডিও পোস্ট করেন দুজনে। সম্প্রতি তৃনার সেরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ছোট বাচ্চাদের সঙ্গে নাচ গান করছেন তৃনা।

উল্লেখ্য কিছুদিন আগেই শেষ হয়েছে তৃণা অভিনীত খড়কুটো সিরিয়াল। ধারাবাহিকের তৃণা অভিনীত গুনগুন চরিত্রটি দর্শক মনে  আলাদা জায়গা করে নিয়েছিল বর্তমানে স্টার জলসার জনপ্রিয় রিয়ালিটি শো ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে ক্যাপ্টেন হিসেবে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এবার সেই বাচ্চাদের সঙ্গেই খেলায় মেতে উঠলেন নীল ঘরণী। ভিডিওটিতে দেখা যাচ্ছে তৃনা ওয়েস্টার্ন পোশাকে বাচ্চাদের সঙ্গে নাচ গান করছেন। তবে ঠিক কোন জায়গায় তারা আনন্দ করছেন সেটা বোঝা যায়নি। ভিডিও দেখে মনে হচ্ছে তৃণা বাচ্চাদের নিয়ে কোনও বাড়ির লনে বা ছাদে খেলায় মেতেছেন। শুধু রিয়ালিটি সেটেই নয় বাচ্চাগুলোর সঙ্গে তৃণার যে ভালো বন্ধুত্ব হয়ে গেছে সেটা ভিডিও দেখে ভালোই বোঝা যাচ্ছে।

প্রসঙ্গত এর আগে ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে পারফরম্যান্স করে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। চ্যানেলের ফেসবুক পেজ থেকে তৃণার একটি নাচের ভিডিও পোস্ট করা হয়। যা দেখে দর্শকরা কটাক্ষ করে বলেন, “ক্যাপ্টেনরা নিজেরাই নাচতে জানে না আবার বাচ্চাদের নাচ শেখাতে এসেছে” উল্লেখ্য ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে তৃণার সঙ্গে ক্যাপ্টেন হিসেবে দেখা যাচ্ছে খুকুমণি খ্যাত অভিনেত্রী দীপান্বিত রক্ষিত এবং গঙ্গারাম খ্যাত অভিনেতা অভিষেক বসুকেও।

‘দেখতে দেখতে ৫ বছর’, প্রেমবার্ষিকীতে সাবাকে নিয়ে কী পোস্ট করলেন হৃতিক?

‘এক ঘন্টার জন্য রেট কত?’ ভাইরাল হতেই অশ্লীল মেসেজের বন্যা, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

বেদ-উপনিষদের পাঠ থেকে কম্পিউটার শিক্ষা! নবদ্বীপের এই গুরুকুলে সবই বিনামূল্যে

স্ত্রীকে খুন, দেহ পুড়িয়ে হাড় ফেলল যমুনায়! পুলিশের কাছে গিয়ে কী ভুল করলেন স্বামী?

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, মন্দারমণিতে ২ কিমি এলাকা ‘রেড জোন’

ফুলবদলের উপহার, রাজ্য়সভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক!

এশিয়াডের ফাইনালে পাকিস্তান, ফের দেখা যাবে ভারত-পাক মহারণ?