অর্পিতা মুখোপাধ্যায় প্রসঙ্গে মুখ খুললেন পর্দার ‘গুনগুন’

কাউকে দিয়ে জোর করে দুর্নীতির কাজ করিয়েছে তা মানতে নারাজ নীল ঘরণি। তাঁর মতে প্রাপ্তবয়স্ক কোনও মানুষকেই কেউ জোর করে কোনও কাজ করাতে পারেননা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেত্রী তৃণা সাহ। অভিনেতা স্বামী নীল ভট্টাচার্য। ২০২১ এ বিধানসভা ভোটের আগে রাজনীতিতে হাতেখড়ি হয় তাঁদের। এবার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় প্রসঙ্গে মুখ খুললেন পর্দার ‘গুনগুন’। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি ২০ লক্ষ টাকা, সঙ্গে বিদেশি মুদ্রা, সম্পত্তির ৮টি দলিল, গয়না ইত্যাদি। উল্লেখ্য বর্তমানে মাঝেমাঝেই উঠে আসে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে রাজনৈতিক দুনিয়ার সংযোগ।

তৃণার মতে, ”আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সহযোগিতা, পৃষ্ঠপোষকতা প্রয়োজন। অন্যথা কেউই কিছু করে উঠতে পারেননা। কিন্তু কেউ কাউকে ব্যবহার করেছে বা কাউকে দিয়ে জোর করে দুর্নীতির কাজ করিয়েছে তা মানতে নারাজ নীল ঘরণি। তাঁর মতে প্রাপ্তবয়স্ক কোনও মানুষকেই কেউ জোর করে কোনও কাজ করাতে পারেননা। যদি তাঁর না ইচ্ছা থাকে।” তাই এক্ষেত্রেও তথাকথিত মডেল অভিনেত্রীকে একেবারেই নির্দোষ বলে মনে করছেন না ‘গুনগুন’। 

যদিও দলের নেত্রীর উপর তাঁর অগাধ আস্থা রয়েছে। তাঁরা দুজনেই অর্থাৎ নীল ও তৃণা দুজনেই নেত্রীর বড় অনুরাগী। এমনকি তাঁদের বিয়েতে নবদম্পতিকে নিজে উপস্থিত থেকে আশির্বাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দলের মধ্যে থাকা কেউ দুর্নীতিপরায়ণ হলে বা অসদুপায় অবলম্বন কলে তাঁকে যে ছেড়ে দেবেন না নেত্রী সেই বিষয়ে অগাধ আস্থা তৃণার।   

মদের দোকান খুলতে চান? নতুন নিয়ম লাগু রাজ্য সরকারের

পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, মন্দারমণিতে ২ কিমি এলাকা ‘রেড জোন’

ফুলবদলের উপহার, রাজ্য়সভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক!

এশিয়াডের ফাইনালে পাকিস্তান, ফের দেখা যাবে ভারত-পাক মহারণ?

স্বামীর সঙ্গে ঝামেলার পরই ভয়াবহ পরিণতি! জঙ্গলে নিয়ে গিয়ে মহিলাকে গণধর্ষণের অভিযোগ

জগদ্দলে ব্যক্তিকে কুপিয়ে খুন, ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

অনুব্রত মণ্ডলের উপর হামলার ঘটনায় ছাড়া পেল অভিযুক্তরা

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬