পরনে ট্রান্সপারেন্ট শাড়ি, আবেদনময়ী লুকে নেটপাড়ার ঘুম কাড়লেন তৃণা

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় থাকতে পছন্দ করেন অভিনেত্রী তৃণা সাহা(Trina Saha)। তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা রীতিমতো চোখে পড়ার মতো। দীপাবলির দিন স্বামী নীল ভট্টাচার্যের(Neel Bhattacharya) সঙ্গে কালো শাড়িতে ক্যামেরাবন্দি হতে দেখা গিয়েছে তৃণাকে। উভয়ের পরনেই এদিন ছিল রংমিলান্তি পোশাক। তবে ভাইফোঁটার আগের দিনে তৃণাকে পাওয়া গেল একেবারে অন্য লুকে। তাঁর হট অবতার(Hot Photoshoot) ঝড় তুলল নেটিজেনদের হৃদয়ে।

আরও পড়ুনঃ শিবলিঙ্গ চুরি করে চম্পট দিল চোর, আজব ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশ

এদিনের শেয়ার করা ছবিতে তৃণার পরনে ছিল হালকা পিচ রঙের ট্রান্সপারেন্ট শাড়ি, সঙ্গে গোলাপী রঙের স্লিভলেস ব্লাউজ। অভিনেত্রীর সিঁথিতে লাল সিঁদুরের ছোঁয়া। কানে ভারী দুল ও ঠোঁটে হালকা লিপস্টিকের সঙ্গে মানানসই মেকআপে মোহময়ী হয়ে উঠেছেন তৃণা। তাঁর চোখে মুখে আবেদনময়ীর ভঙ্গিমা স্পষ্ট। এই লুকে একাধিক পোজে ছবি তুলে তা শেয়ার করেছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ ছবিতে স্পষ্ট শ্রীময়ীর স্ফীতোদর, বিয়ের সাত মাসের মধ্যেই বাবা হচ্ছেন কাঞ্চন মল্লিক?

পোস্টের কমেন্টবক্সে তাঁর রূপের প্রশংসা করতে ভোলেননি অনুরাগীরা। স্বামী নীল অবশ্য পোস্টের কমেন্টে মজা করে লিখেছেন ‘নাইস লোকেশন’। চলতি বছরেই যশ-নুসরতের ‘মেন্টাল’ ছবিতে প্রশংসিত হয়েছে তৃণার আইটেম ড্যান্স। অন্যদিকে নীল ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে কাজ শেষ করার পর ওয়েব সিরিজ ‘বোকাবাক্সতে বন্দী’-তে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। বর্তমানে জি বাংলার ধারাবাহিক ‘অমর সঙ্গী’-তে নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে‌। একইভাবে চুটিয়ে কাজ‌ করছেন তৃণাও। টেলিভিশনে কাজ করার পাশাপাশি বিভিন্ন ওটিটি প্রজেক্টেও দেখা যাচ্ছে তৃণাকে। স্টার জলসার একটি রিয়্যালিটি শো-তে অভিনেতা রোহন ভট্টাচার্যের সহ সঞ্চালিকা হিসেবে কাজ করেছেন তৃণা। আপাতত ব্যস্ততা ভুলে দীপাবলির আনন্দে মাতোয়ারা এই টলি অভিনেত্রী।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর