চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

TRP: কপাল পুড়ল ‘অনুরাগের ছোঁয়া’র, জগদ্ধাত্রীর কাছে হার মানল সূর্য-দীপা

নিজস্ব প্রতিনিধি: আইপিএল-এর দাপটে গত সপ্তাহ থেকেই ধারাবাহিকগুলির টিআরপির রেটিং কমছিল। স্টার জলসার অনুরাগের ছোঁয়ার পানে চেয়ে দিয়েছে অনেকদিন থেকেই সবাই। কারণ গত কয়েক মাস ধরেই টিআরপির শীর্ষাসন আগলে রেখেছে দীপা-সূর্য। কিন্তু সপ্তাহ কয়েক ধরেই জগদ্ধাত্রী এক্কেবারে কাঁধে কাঁধ টেক্কা দিচ্ছিল। তাই আশঙ্কা ছিল যে, এবার বোধহয় জগদ্ধাত্রী আছে হারবে অনুরাগের ছোঁয়া। এবার সেই আশঙ্কাই সত্য হল! টপারের পজিশন থেকে শেষমেশ ছিটকে গেল সূর্য আর দীপা। নতুন কোনও টুইস্টও নেই গল্পে, সেই কারণেই দর্শকরা মুখ ফেরাচ্ছিল। চলতি সপ্তাহে অনুরাগের ছোঁয়া দাঁড়িয়ে ৭.৯ নম্বর, আর ১ নম্বরে উঠে এল জি বাংলার জগদ্ধাত্রী। ঘাড়ে নিশ্বাস ফেলছে কিন্তু নিম ফুলের মধু। মাত্র ২ নম্বর কম পেয়েছে জগদ্ধাত্রীর থেকে। সেরা পাঁচে জায়গা করেছে পঞ্চমী। তবে সেইদিক দিয়ে খানিকটা পিছিয়ে আছে নীল-তিয়াসার বাংলা মিডিয়াম। খারাপ টিআরপি মিঠাইয়ের কপালেও। একই হাল স্টার জলসার গাঁটছড়ার। 

এক নজরে সেরা দশের তালিকা-

প্রথম- জগদ্ধাত্রী (৮.০) (জি বাংলা) 

দ্বিতীয়- অনুরাগের ছোঁয়া (৭.৯) (স্টার জলসা) 

তৃতীয়- নিম ফুলের মধু (৭.৮) (জি বাংলা) 

চতুর্থ- গৌরী এলো (৭.৫) (জি বাংলা) 

পঞ্চম- পঞ্চমী (৬.৪) (স্টার জলসা) 

ষষ্ঠ- রাঙা বউ (৬.২) (জি বাংলা) 

সপ্তম-বাংলা মিডিয়াম (৫.৯) (স্টার জলসা) 

অষ্টম- খেলনা বাড়ি (৫.৭) (জি বাংলা) 

নবম-মেয়েবেলা/ হরগৌরী পাইস হোটেল (৫.৬) (স্টার জলসা) 

দশম- এক্কা দোক্কা (৫.৪) (স্টার জলসা) 

পরের সপ্তাহ থেকে টিআরপি তালিকায় আসবে রামপ্রসাদের রেটিং। এই মেগা দিয়ে টেলিভিশনে কামব্যাক করলেন সব্যসাচী। ঐন্দ্রিলাকে হারিয়ে ফেলার পর এটাই অভিনেতার প্রথম কাজ। 

Published by:

Share Link:

More Releted News:

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ