অ্যাসিড হামলার অভিযোগ আনল অভিনেত্রী পায়েল

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের অ্যাসিড হামলা, ধস্তাধস্তির অভিযোগ আনল এক বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। তবে হামলাকারীরা মুখোশ পরে থাকায় তাঁদের চিনতে পারেননি নায়িকা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে এসে শেয়ার করলেন সেই ঘটনার কথা।

জানা গিয়েছে, ওষুধ কিনে ফেরার সময় মুম্বইয়ের রাস্তায় হঠাৎই কয়েকজন দুষ্কৃতি অভিনেত্রীর উপর চড়াও হয়। নিজের গাড়িতে ওঠার সময় তারা আক্রমণ করে বলে অভিযোগ। পায়েল জানিয়েছেন, তাঁদের হাতে কাঁচের বোতল ছিল। বেশ কিছুক্ষণ ধ্বস্তাধস্তির পর দুস্কৃতীদের হাত থেকে পালাতে সক্ষম হন তিনি।

ইনস্টাগ্রামে ভিডিয়ো শেয়ার করে পায়েল বলেন, ‘আমি ওষুধ কিনতে গিয়েছিলাম, ড্রাইভারের সিটে বসতে যাব, সেই সময় মুখ ঢাকা কয়েকজন এসে আমাকে টানাটানি শুরু করে। তাদের হাতে কাচের বোতলও ছিল, কোনও রকমে পালিয়ে বাঁচি’। তিনি আরও বলেন, ‘ওরা আমাকে রড দিয়ে মারার চেষ্টা করছিল। আমি পালাতে চেষ্টা করি এবং চিৎকার করি। তখনই একটি রড আমার বাম হাতে এসে পড়ে। আমি চোট পাই। এই ধরনের ঘটনা আমার সঙ্গে কখনও ঘটেনি। জীবনে প্রথম মুম্বইয়ে এই অভিজ্ঞতার মুখোমুখি হলাম। আমি জানি না কী করে এমন হল।’ ঘটনার জেরে এখনও ভয়ে ভয়ে রয়েছেন নায়িকা। শীঘ্রই থানায় গিয়ে এফআইআর দায়ের করবেন বলেও জানিয়েছেন।

ধস্তাধস্তির ফলে বাম হাতে সামান্য আঘাতও পেয়েছেন নায়িকা। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে হাতে ক্রেপ ব্যান্ডেজ পরা ছবিও শেয়ার করেছেন তিনি। অভিনেত্রীর অনুমান কাচের বোতলে দুস্কৃতীদের হাতে অ্যাসিড ছিল।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য