চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শাহরুখ খান হওয়ার চেষ্টা, ৩০০ নৃত্যশিল্পীর সঙ্গে ঠুমকা শাকিব খানের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তিনি যে সত্যিই বাংলাদেশের কিং, তা বলতে বাকি রাখে না। সবদিক থেকেই বলিউডের শাহরুখ খানের মতো Attitude তাঁর। তাই তো বাংলাদেশের কিং খান শাকিব খান। সে দেশের মানুষ তো বটেই, তাঁর সহকর্মীদের কাছেও তিনি কিং খান নামেই পরিচিত। এমনকি বাস্তবেও তিনি রাজার রাজা। ব্যক্তিগত জীবনে তাঁকে নিয়ে কম চর্চা নেই। দুটি বিয়ে করেছেন, দুই ছেলের বাবা, কিন্তু কোনও স্ত্রীর সঙ্গেই থাকেন না। প্রথম স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে ২০১৮ তেই বিচ্ছেদ হয়ে গিয়েছে। ছোট বউ বুবলীর সঙ্গেও এখন কোনও সম্পর্ক নেই তাঁর। এই নিয়ে কম চর্চা চলেনা। তবে এবার রাজার মতো শুটিং করলেন অভিনেতা। বর্তমানে বাংলাদেশের সিনেমাগুলির কদর আন্তর্জাতিক স্তরে দুর্দান্ত।

ছবিতে নতুনত্ব ঢোকাতে চায় সব মহল। জওয়ানে শাহরুখ খান প্রায় ৫০০০ নৃত্যশিল্পী দের নিয়ে একটি গানে শুট করেছিলেন। এবার সেই পন্থা ধরলেন শাকিব খানও। তাঁর অভিনীত শেষ ব্লকবাস্টার ‘প্রিয়তমা’-তে প্রস্থেটিক মেকআপ করে একেবারে হৈচৈ ফেলে দিয়ে ছিলেন শাকিব খান। এবার তাঁর ছবিতে একসঙ্গে একটি গানে নাচতে চলেছেন ৩০০ টি ব্যাক আপ ডান্সার। ঢাকাই চলচ্চিত্রে যা কিনা একেবারে প্রথম। শোনা যাচ্ছে, প্রায় দুই দিন ধরে সেট বানানোর কাজ হয়েছে। এফডিসির প্রশাসনিক ভবনের রাস্তায় এই সেট দেখতে রীতিমতো গ্রামীণ মেলার মতো। গানের জন্যে বানানো হয়েছে দোকানপাটও। দুই দিন ধরে সেখানে চলছে সেখানে শাকিব খানের আসন্ন ছবি ‘রাজকুমার’ চলচ্চিত্রের একটি গানের শুটিং।

একেবারে ভিন্ন লুকে ধরা দিয়েছেন শাকিব খান। গত মঙ্গলবার সকালে শুরু হয় শাকিব খানের ‘রাজকুমার’ ছবির মেলার গানের শুটিং। খবরে রয়েছে গানের শুটিংয়ের জন্যে শাকিব খানের সঙ্গে তিন শতাধিক নৃত্যশিল্পী অংশ নিয়েছিলেন। ‘রাজকুমার’ চলচ্চিত্রের এই গানের কথা লিখেছেন ফেরারী ফরহাদ, সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। কোরিওগ্রাফি করেছেন ভারতের অশোক রাজা। গত ১০ ডিসেম্বর থেকে পাবনায় রাজকুমার ছবির শুটিং শুরু হয়েছিল। তাঁর হাতে এখন দরদ, তুফান সহ একাধিক ছবির কাজ রয়েছে। দরদে বলিউড অভিনেত্রী সোনার চৌহানের সঙ্গে অভিনয় করছেন ঢাকাই সুপার স্টার।

Published by:

Share Link:

More Releted News:

আয়ুষ্মানের ‘পতি পত্নী অউর ওহ ২’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে, মে মাসেই মুক্তি!

বিগ বস মারাঠি ৬ নিয়ে সোনালি রাউতের বিস্ফোরক অভিযোগ

ডিভোর্সের পর সময়টা খুবই কঠিন ছিল, অকপট হানসিকা

সূর্যবংশীর পর অক্ষয়ের সবচেয়ে বড় ওপেনিং, প্রথম দিনে কত কোটি আয় করল ভূত বাংলা?

হেরা ফেরি-৩ কি আদৌ হবে? অক্ষয় কুমারের কথায় বাড়ল ধোঁয়াশা!

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ