তেরঙ্গা গাউন পরে সমালোচনার মুখে ঊর্বশী, বিতর্ক তুঙ্গে উঠতেই সাফাই দিলেন নায়িকা

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না ঊর্বশী রাউতেলার। এবার জাতীয় পতাকার ডিজাইনে পোশাক পরে বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না ঊর্বশী রাউতেলার। এবার জাতীয় পতাকার ডিজাইনে পোশাক পরে বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী। দেশের আইন বলে জাতীয় পতাকা কোনভাবেই মাটি স্পর্শ করতে পারবে না। পোশাক, ইউনিফর্মে জাতীয় পতাকা ব্যবহার করলে, তা যদি কোমরের নিচে পরিধান করা হয়, অথবা পোশাকের কাপড়ের উপর যদি জাতীয় পতাকার সূচিকর্ম করা হয়, তাহলে তা অসম্মানজনক কাজ হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে দোষীর তিনবছরের কারাদণ্ড হতে পারে। ঊর্বশী সেই ভুলটিই করেছেন।

গত রবিবার (২৩ অগস্ট) জয়পুরে মিস ইউনিভার্স ইন্ডিয়া প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন ঊর্বশী। তিনি জাতীয় পতাকার তিনটি রঙে তৈরি একটি গাউন পরে সকলকে মুগ্ধ করেছেন। তাঁর পোশাকের কেন্দ্রে অশোকচক্রের আদলে একটি কারুকার্যও ছিল। যেটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এইভাবেই তিনি মিস ইউনিভার্স ইন্ডিয়া প্রতিযোগিতায় নিজেকে হাইলাইট করেছেন ও দেশকে সম্মান জানিয়েছেন। অনুষ্ঠানের পর তিনি গাউন পরে কয়েকটি ছবি ইনস্টাগ্রামে জুড়ে লেখেন, ‘আমি আমার দেশকে শুধু জাতীয়তা হিসেবে নয়, বরং আমার পরিচয়ের অংশ হিসেবে বহন করি। আমি ওই অনুষ্ঠানে এমন কিছু পরতে চেয়েছিলাম, যা শুধু আমি কোথা থেকে এসেছি তা বলবে না, বরং আমার কাছে ভারতের অর্থ কী, তাও প্রকাশ করবে। এই গাউনটি সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে।’ আর তাতেই অভিনেত্রীকে নিয়ে সমালোচনার ধুম সোশ্যাল মিডিয়া জুড়ে। দেশকে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে উল্টে বিপাকে পড়লেন নায়িকা!

 

গাউনটি তৈরি করেছেন ডাশা ফ্যাশন ক্যুচারের বেলারুশীয় ডিজাইনার দারিয়া চেরমাশেন্তসেভা। জানা গিয়েছে, এটি তৈরি করতে প্রায় তিন মাস সময় লেগেছে। যেখানে জাতীয় পতাকার তিনটি রঙকেই ব্যবহার করা হয়েছে। পুরো জাতীয় পতাকার আদলে বানানো হয়েছে পোশাকটি। কেউ কেউ তাঁর এই সাজকে সমর্থন করলেও বেশিরভাগ মানুষই অভিনেত্রীর এই চিন্তাভাবনার বিরোধিতা করেছেন। অনেকেই উল্লেখ করেছেন, শরীরের নিচের অংশে পোশাকে জাতীয় পতাকার রঙ ও প্রতীক ব্যবহার করা এবং এর কিছু অংশ মেঝেতে ঝুলতে দেওয়া আইনি অপরাধ। যদিও এই সমালোচনার জবাবে উর্বশী স্পষ্ট করে জানিয়েছেন, ‘ভারতীয় জাতীয় পতাকা এবং এই গাউনটির মধ্যে বেশ কিছু দৃশ্যমান পার্থক্য রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, গাউনটি জাতীয় পতাকার আক্ষরিক প্রতিরূপ নয়। এটি ত্রিবর্ণ দ্বারা অনুপ্রাণিত উপাদান ব্যবহার করে তৈরি। রঙের বিভিন্ন শেড, বিন্যাস, অনুপাত, উপকরণ, সবটাই আলাদা। এতে ইচ্ছাকৃতভাবে রঙের শেড পরিবর্তন করা হয়েছে। এর কমলা রঙটি আসল জাফরান নয়, সবুজ রঙটি একটি ভিন্ন সংস্করণ এবং সরকারি বিবরণের সঙ্গে মিলিয়ে দেখলে প্রতীকটিও ভিন্ন।’ আইন বলে, জাতীয় পতাকার প্রদর্শন ও ব্যবহার ২০০২ সালের ‘ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া’ এবং ১৯৭১ সালের ‘প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট’ দ্বারা নিয়ন্ত্রিত। তাই প্রকাশ্যে জাতীয় পতাকার অপমান বা অসম্মান প্রদর্শন করলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

বাতিল পুরনো ফর্ম! বর্ধিত ভাতা পেতে নতুন করে আবেদন করুন আজই

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

মর্মান্তিক! স্কুলে যাওয়ার পথে ট্রেনের পাদানির ধাক্কায় মৃত্যু নাবালিকার

অসময়ে ত্বকে বলিরেখা! জানুন শরীরে ভিটামিন-E ঘাটতির ৭ লক্ষণ

হাসপাতাল থেকে গয়না ও লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল কুকুর, তারপর যা ঘটল…

‘নাটক করলেই এফআইআর দায়ের,’ বিজেপি নেতার মাথায় চাঁটি মেরে হুঁশিয়ারি পুলিশ অফিসারের

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

‘শিয়রে যমদূত, ভবিষ্যত অনিশ্চিত’, বিয়েতে রাজি নন ৯০ শতাংশ ইরানি

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস