মাহসা-অঙ্কিতা হত্যাকাণ্ডে সরব গোটা বিশ্ব, প্রতিবাদে নিজের চুল উৎসর্গ উর্বশীর

ইরানী নারী ও মেয়েদের সমর্থনে আমার চুল কাটছি যারা ইরানের নৈতিকতা পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ করতে নিহত হয়েছেন, তাঁদের সকলকে উৎসর্গ করেই আমি আমার চুল কেটে ফেলেছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে বিক্ষোভ। ২২ বছর বয়সী কুর্দি-ইরানি মহিলা মাহসা আমিনির মৃত্যু অস্বাভাবিক মৃত্যু গোটা বিশ্ব রীতিমতো ফুঁসছে। গত ১৩ সেপ্টেম্বর, অন্যায়ভাবে হিজাব পরার কারণে মাহসা আমিনিকে ইরান পুলিশ গ্রেফতার করে। অভিযোগ, পুলিশ গ্রেফতার করেই ক্ষান্ত থাকেনি, পুলিশ ভ্যানের মধ্যেই মাহসাকে এমনভাবে প্রহার করা হয় যে, সে কোমায় চলে গিয়েছিল। এমনকি পুলিশের নরকীয় অত্যাচারে মাহসার শরীরে একাধিক জায়গায় একাধিক ক্ষতের সৃষ্টি হয়, যার ফলে তাঁকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়। এবং ভর্তির তিনদিন পর, আমিনি তাঁর একাধিক ভয়ঙ্কর আঘাতের কারণে মারা যান। মাহসাকে অস্বাভাবিকভাবে পিটিয়ে খুন করার জন্যে গোটা ইরান ক্ষোভে ফেটে পড়ে। অত্যাচারিত নৈতিক পুলিশের বিরুদ্ধে এখনো গোটা পৃথিবী ফুঁসছে। ইতিমধ্যেই ইরানে হিজাব বিরোধী বিক্ষোভের সমর্থনে এগিয়ে এসেছেন বলিউডের একাধিক অভিনেত্রীরা। যার মধ্যে অন্যতম বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। যিনি রীতিমতো তাঁর চুল কেটে প্রতিবাদ জানাতেও দ্বিধা করলেন না।

তাঁর এই মহান আত্মত্যাগে সন্তুষ্ট মুগ্ধ ভক্তরা। এদিন উর্বশী তাঁর ইনস্টাগ্রামে নিজের চুল কাটার একটি ছবি ড্রপ করে বিক্ষোভকারী ইরানি মহিলাদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। কারণ এই বিক্ষোভে ইরানের প্রতিবাদী মহিলারাও তাঁদের চুল কেটে প্রতিবাদ জানাচ্ছেন। এদিন ছবিতে উর্বশীকে দেখা গিয়েছে, তিনি কারুর কাছে নিজের চুল উৎসর্গ করছেন। এবং ক্যাপশনে লিখেছেন, “আমার চুল কেটে ফেলছি! ইরানী নারী ও মেয়েদের সমর্থনে আমার চুল কাটছি যারা ইরানের নৈতিকতা পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ করতে নিহত হয়েছেন, তাঁদের সকলকে উৎসর্গ করেই আমি আমার চুল কেটে ফেলেছি।” উর্বশী আরও যোগ করেছেন যে, তিনি অঙ্কিতা ভান্ডারির ​​সঙ্গে একাত্মতা প্রকাশ করেই এই পদক্ষেপ নিয়েছেন। যিনি উত্তরাখণ্ডের পাউরি জেলার যমকেশ্বর ব্লকের একটি রিসর্টে রিসেপশনিস্ট হিসাবে কাজ করতেন। যাঁকে তাঁর মালিক পুলকিত আর্য, ম্যানেজার সৌরভ ভাস্কর এবং সহকারী ব্যবস্থাপক অঙ্কিত গুপ্ত একসঙ্গে মিলে একজন ভিআইপি অতিথিকে “অতিরিক্ত পরিষেবা” দিতে বাধ্য করার জন্য হত্যা করে।

রাউতেলা আরও লিখেছেন, “উত্তরাখণ্ডের ১৯ বছর বয়সী মেয়েটির জন্য আমার এটুকু উৎসর্গ। সারা বিশ্বের মহিলারা তাঁদের চুল কেটে ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদে একজোট হচ্ছেন। নারীদের সম্মান করুন! নারী বিপ্লবের জন্য একটি গ্লোবাল সিম্বল। নারীর সৌন্দর্যের প্রতীক হিসেবে তাই চুলকেই উৎসর্গ করছেন সবাই।” উর্বশী আরও উল্লেখ করেছেন, “জনসমক্ষে তাঁদের চুল কেটে ফেলার মাধ্যমে, মহিলারা দেখাচ্ছেন যে তাঁরা সমাজের সৌন্দর্যের মান সম্পর্কে চিন্তা করেন না এবং তাঁরা কীভাবে সাজবেন, আচরণ করবেন বা জীবনযাপন করবেন তা কাউকেই সিদ্ধান্ত নিতে দেবেন না। এবার নারীবাদ একটি নতুন প্রাণশক্তি দেখতে পাবে।” তবে গিগি হাদিদ, বেলা হাদিদ, এলনাজ নরোজি-সহ আরও অনেক সেলিব্রিটি ইরানী মহিলাদের সমর্থনে এসেছিলেন যারা মাহসা আমিনির মৃত্যুর পরে প্রতিবাদ করছেন।

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের