অনুভ জৈনের লাইভ কনসার্টে বিয়ের প্রস্তাব, তারপর যা হল জানলে অবাক হবেন আপনিও!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  অনুভ জৈন তাঁর সুরেলা কণ্ঠ আর হৃদয়ছোঁয়া গানের জন্য তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। বর্তমানে তিনি তার প্রথম আন্তর্জাতিক ‘দস্তখত’ ওয়ার্ল্ড ট্যুর নিয়ে বিশ্বের বিভিন্ন শহরে পারফর্ম করছেন। ভ্যালেন্টাইনস ডে ২০২৬ উপলক্ষে তিনি ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হন মুম্বই-তে। ১৪ ফেব্রুয়ারি শহরের DOME, SVP স্টেডিয়াম (NSCI)-এ আয়োজিত লাইভ কনসার্টে উপস্থিত দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো, যা সন্ধ্যাটিকে আরও স্মরণীয় করে তোলে।

সেই কনসার্টেই ঘটে এক আবেগঘন ঘটনা। শো চলাকালীন এক তরুণী তাঁর প্রেমিককে সবার সামনে বিয়ের প্রস্তাব দেন। তরুণী মঞ্চে উঠে প্রথমে জানান, তিনি গায়কের সঙ্গে গান গাইতে চান। কিন্তু পরে চমক দিয়ে জানান, তিনি আসলে তার প্রেমিককে প্রপোজ করতে এসেছেন। তিনি একটি জ্যাকেট খুলে এমন একটি টি-শার্ট দেখান, যেখানে তার প্রেমিকের নাম ও তাদের একসঙ্গে ছবি ছিল। এরপর তিনি হাঁটু গেড়ে বসে প্রেমিককে বিয়ের প্রস্তাব দেন। আবেগঘন মুহূর্তে তাঁর প্রেমিক সম্মতি জানান এবং দর্শকদের উচ্ছ্বাসে মুহূর্তটি আরও বিশেষ হয়ে ওঠে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর গায়কও প্রতিক্রিয়া জানান। তিনি এই মুহূর্তকে সুন্দর বলে উল্লেখ করে দম্পতিকে শুভেচ্ছা জানান এবং মজার ছলে তাঁদের বিয়েতে আমন্ত্রণ জানানোর কথাও বলেন।

উল্লেখযোগ্যভাবে, এটি অনুভ জৈনের প্রথম বিশ্ব সফর। এই সফরে তিনি ইতিমধ্যেই নয়াদিল্লি, আমেদাবাদ, পুনে, চণ্ডীগড়, কলকাতা, হায়দরাবাদ এবং ইন্দোর-সহ বিভিন্ন শহরে পারফর্ম করেছেন। এই সফর তার সংগীত জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে ধরা হচ্ছে।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা