বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউডে ফের নক্ষত্র পতন। জীবন-মৃত্যুর লড়াইয়ে হার মানতে হল বর্ষীয়ান অভিনেতা মুস্তাক খানকে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫৬ বছর। বর্ষীয়ান অভিনেতার আকস্মিক প্রয়াণে বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

কয়েক প্রজন্ম ধরে হিন্দি সরিরিয়াল ও সিনেমার অন্যতম পরিচিত মুখ ছিলেন মুস্তাক খান। কয়েক দশকের কর্মজীবনে হিন্দি সিনেমা, টেলিভিশন এবং নাট্যমঞ্চে সমান স্বাচ্ছন্দ্যে অভিনয় করেছেন। বিশেষ করে পার্শ্বচরিত্র এবং অসাধারণ কমিক টাইমিংয়ের জন্য দর্শক হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিলেন তিনি। তাঁর উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’ (১৯৯৩), ‘রাজা’ (১৯৯৫), ‘গদর: এক প্রেম কথা’ (২০০১), ‘জোড়ি নম্বর ১’ (২০০১), ‘মুঝসে শাদী করোগি’ (২০০৪), ‘ওয়েলকাম’ (২০০৭), ‘ওয়ান্টেড’ (২০০৯), ‘ও মাই গড!’ (২০১২), ‘স্ত্রী’ (২০১৮), ‘গদর ২’ (২০২৩) এবং ‘স্ত্রী ২’ (২০২৪)। ২০০১ সালের ছবি ‘গদর: এক প্রেম কথা’-য় ‘গুল খান’ চরিত্রে তাঁর অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। হিন্দি ছবির পাশাপাশি ছোট পর্দাতেও সমান দাপটের সঙ্গে অভিনয় করে গিয়েছেন। ‘জাত’, ‘ধুম ধাম’, ‘বনবাস’, ‘বেবি জন’, ‘উগ্রপুর ফাইলস’, ‘অন্বেষণ’ এবং জনপ্রিয় ধারাবাহিক ‘ভাবিজি ঘর পর হ্যায়’-এর মতো একাধিক সিরিয়ালে কাজ করতে দেখা গিয়েছে। অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ওয়েলকাম (২০০৭)’ ছবিতে তাঁর বিখ্যাত সংলাপ, ‘মেরা এক টাঙ নকলি হ্যায়….’, আজও দর্শকদের মুখে মুখে ফেরে।

প্রয়াত অভিনেতার পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন মুস্তাক খান। সপ্তাহ খানেক আগেই শারীরিক অসুস্থতার কারণে তাঁকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সারীরিক অবস্থার অবনতির কারণে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল।

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

মঙ্গল-বৃহস্পতির যুতিতে নীচভঙ্গ রাজযোগ, অক্টোবরেই খুলবে ৪ রাশির জাতকদের ভাগ্য

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে

পুরভোটের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন, দিল্লি থেকে পৌঁছল ২১ হাজারের বেশি EVM