দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

দক্ষিণী বিনোদন মহলে ফের শোকের ছায়া! প্রয়াত প্রখ্যাত তামিল চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার এবং অভিনেতা ভাগ্যরাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী বিনোদন মহলে ফের শোকের ছায়া! প্রয়াত প্রখ্যাত তামিল চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার এবং অভিনেতা ভাগ্যরাজ। আজ শনিবার (২৭ জুন) তিনি চেন্নাইয়ে নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে তামিল ইন্ডাস্ট্রির একটি অধ্যায়ের অবসান হল। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তামিল ইন্ডাস্ট্রিতে তাঁর অবদান অনস্বীকার্য। ভাগ্যরাজের অসাধারণ গল্প বলার ভঙ্গি, চিত্রনাট্য রচনা, তাঁর নির্মিত চলচ্চিত্র গুলি বছরের পর বছর ধরে ভক্তদের দ্বারা প্রশংসিত হয়েছে।

মৃত্যুকালে ভাগ্যরাজ তাঁর স্ত্রী তথা অভিনেত্রী পূর্ণিমা ভাগ্যরাজ এবং তাঁদের সন্তান, অভিনেতা শান্তনু ভাগ্যরাজ এবং কন্যা সারনিয়া ভাগ্যরাজকে রেখে গিয়েছেন। তবে প্রবীণ অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা ভাগ্যরাজ সম্প্রতি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে অভিনয় থেকে মুখ ফিরিয়েছিলেন। কিছুদিন আগেই তাঁকে গোয়ায় অভিনেত্রী-রাজনীতিবিদ খুশবু সুন্দরের মেয়ের বিয়েতে দেখা গিয়েছিল। সেটাই তাঁর জনসমক্ষে শেষ উপস্থিতি। তামিলনাড়ুর ইরোড জেলায় জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণস্বামী ভাগ্যরাজ। তিনি খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ভারতীরাজার সহকারী হিসেবে চলচ্চিত্র জগতে তাঁর যাত্রা শুরু করেছিলেন। পরবর্তীতে নিজের একটি সফল কর্মজীবন গড়ে তোলেন। তিনি তামিল সিনেমার অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র নির্মাতা-লেখকদের মধ্যে একজন ছিলেন। যাঁর গল্পে ফুটে উঠত মধ্যবিত্ত পরিবারের জীবনী। অর্থাৎ সামাজিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে তিনি ছবি বানাতেন।

১৯৮০ ও ১৯৯০-এর দশকে তামিল সিনেমায় তাঁর অবদান মনে থাকবে গোটা দেশের। বর্ণাঢ্য কর্মজীবনে ভাগ্যরাজ ২৫টিরও বেশি চলচ্চিত্র পরিচালনা করেছেন এবং ৭৫টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর সবচেয়ে প্রশংসিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে মুন্ধানাই মুদিচু, অন্ধা ৭ নাটকাল এবং ডার্লিং, ডার্লিং, ডার্লিং। তবে হিন্দি সিনেমাতেও তাঁর অবদান রয়েছে। ভাগ্যরাজ ১৯৮৬ সালে ‘আখরি রাস্তা’ পরিচালনা করে হিন্দি সিনেমায়ও ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন। এই ছবিতে অমিতাভ বচ্চন দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন এবং তাঁর সঙ্গে জয়া প্রদা, শ্রীদেবী ও অনুপম খেরও ছিলেন। ছবিটি এখন বলিউডের অন্যতম কাল্ট ক্লাসিক চলচ্চিত্র। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে তামিল ইন্ডাস্ট্রিতে।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়