‘স্যাম বাহাদুর’-এ প্রতিদিন শুটিং শেষে এই কাজটি করতেই হত ভিকি কৌশলকে

ছবিটির একটি গুরুত্বপূর্ণ সিকোয়েন্সের শুটিংয়ের জন্যে, আমরা ইন্ডিয়ান মিলিটারি একাডেমির ক্যাডেটদের সঙ্গে শুটিং করেছি। এই সময়ে, আমি প্রতিদিন ১০টি করে নকল পুশআপ দিয়ে ড্রিলস শেষ করতাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১ ডিসেম্বর রণবীর কাপুরের ‘Animal’ এর পাশাপাশি মুক্তি পাচ্ছে ভিকি কৌশলের ‘স্যাম বাহাদুর’। মেঘনা গুলজার নির্মিত ছবিটি ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশ-এর জীবনের উপর ভিত্তি করে তৈরি, যার চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। ছবিতে স্যামের স্ত্রী সিল্লুর চরিত্রে অভিনয় করছেন সান্যা মালহোত্রা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন ফাতিমা সানা শেখ। এই মূহুর্তে ছবির প্রচারে দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন ভিকি। সান্যা ও ফতেমাকে খুব কমই দেখা যাচ্ছে। যাই হোক, ছবির ট্রেলারটি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই ছবির জন্যে প্রচুর প্রশিক্ষণ নিতে হয়েছে ভিকি কৌশলকে। আর অভিনেতাকে সেই ট্রেনিং দিয়েছে দেশের সৈন্যবাহিনীরা। এদিন ছবির মুক্তির কয়েকদিন আগে ভিকি কৌশল ছবিটির একটি বিটিএস ভিডিও শেয়ার করলেন। যেখানে দেখা যাচ্ছে, অভিনেতা তাঁর অন্যান্য সহকর্মীদের সঙ্গে পুশআপ করছেন।

বিটিএসটি শেয়ার করে ভিকি জানিয়েছেন যে, ‘ছবিটির একটি গুরুত্বপূর্ণ সিকোয়েন্সের শুটিংয়ের জন্যে, আমরা ইন্ডিয়ান মিলিটারি একাডেমির ক্যাডেটদের সঙ্গে শুটিং করেছি। এই সময়ে, আমি প্রতিদিন ১০টি করে নকল পুশআপ দিয়ে ড্রিলস শেষ করতাম। তবে শুটিং শেষ হওয়ার পর প্রতিদিন তাঁদের সঙ্গে আরও ১০টি করে ইমিটেশন পুশআপ করতে হত। নয়তো তাঁরা ট্রেনিং দিতেন না। এতটাই হার্ড ওয়ার্ক করতেন তাঁরা। এটা আমার জন্য রি-আপের মতো ছিল। আমি যতই ক্লান্ত থাকি না কেন, এই কাজটি করতেই হত। এমন সুশৃঙ্খল জায়গা আগে দেখিনি। IMA-এর ছেলেরা সত্যিই খুব স্পিরিটেড।” সুতরাং বোঝাই যাচ্ছে, অভিনেতা ছবির জন্যে খুবই কঠিন পরিশ্রম করেছেন।

‘স্যাম বাহাদুর’ সম্পর্কে

‘স্যাম বাহাদুর’ ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়া প্রথম ভারতীয় সেনা অফিসার স্যাম মানেকশ-এর জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। যিনি পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালের যুদ্ধে ভারতের বিজয়ে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার চিত্রিত করে।মূল চরিত্রে অভিনয় করবেন ভিকি কৌশল। ছবিতে আরও অভিনয় করেছেন নীরজ কবি, এডওয়ার্ড সোনেনব্লিক, গোবিন্দ নামদেব এবং মোহাম্মদ জিশান আইয়ুব। দুই সপ্তাহ আগে মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার।

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ