১.৫০ কোটি টাকা আয়কর জরিমানা দিতেই হবে থালাপথি বিজয়কে, নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

১.৫০ কোটি টাকা আয়কর জরিমানা দিতেই হবে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপাথি বিজয়কে, স্পষ্ট জানিয়ে দিল মাদ্রাজ হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১.৫০ কোটি টাকা আয়কর জরিমানা দিতেই হবে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপাথি বিজয়কে, স্পষ্ট জানিয়ে দিল মাদ্রাজ হাইকোর্ট। বর্তমানে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত অভিনেতা। যদিও তাঁর শেষ ছবি ‘জয় নয়গন’ এখনও মুক্তির অপেক্ষায়। আইনি বিপাকে জড়িয়েছে ছবিটি। কিন্তু তিনি অভিনেতা থেকে বিদায় ঘোষণা করে দিয়েছেন। ২০২৪ সালে তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে) দল গঠন করেন বিজয়। ছাব্বিশের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তাঁর দল লড়বে। TVK-এর জন্যে ‘হুইশেল’ ভোট চিহ্ন বরাদ্দ করেছে নির্বাচন কমিশন।

এছাড়া তিনি পূর্ব মাদুরাই আসন থেকে মুখ্যমন্ত্রী স্ত্যালিনের প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন। সেই কারণে বর্তমানে অভিনেতা ভোট প্রচারে ব্যস্ত। তার মধ্যেই এবার আয়কর ঝামেলায় পড়লেন থালাপাথি বিজয়। তিনি দেড় কোটি টাকার আয়কর জরিমানার বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন। কিন্তু আদালত তাঁর আর্জি খারিজ করে দিয়েছে এবং তাঁর বিরুদ্ধে আয়কর বিভাগের আরোপিত ১.৫ কোটি টাকা জরিমানা বহাল রেখেছে। আয়কর বিভাগের ২০১৯ সালের একটি আদেশের ভিত্তিতে অভিনেতার বিরুদ্ধে এই জরিমানা করা হয়েছিল। যেখানে বলা হয়েছে, বিজয় ২০১৫ সালের ‘পুলি’ চলচ্চিত্রের জন্য তাঁর পারিশ্রমিক সম্পর্কিত আয় গোপন করেছিলেন। তখন আয়কর দফতর তল্লাশি চালিয়ে জানতে পারে যে, সেই ছবির জন্যে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেতা। কিন্তু তাঁকে ৫ কোটি টাকা নগদে প্রদান করা হয়। এই অনুসন্ধানের ভিত্তিতে, আয় প্রকাশ না করার জন্য আয়কর বিভাগ বিজয় কে ১.৫ কোটি টাকা জরিমানা আরোপ করে। এরপর আয়করের আদেশের চ্যালেঞ্জ করে বিজয় মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন। যুক্তি দেখান যে, আয়কর বিভাগ অনুমোদিত আইনগত সময়সীমার বাইরে অতিরিক্ত বিলম্বের পরে জরিমানা কার্যক্রম করেছে। কেবল এই বিলম্বই জরিমানা বাতিল করার জন্য যথেষ্ট।

অন্যদিকে আয়কর বিভাগ পাল্টা দাবি করে, অতিরিক্ত মূল্যায়নে পাওয়া আপিল কার্যক্রমের ভিত্তিতে এবং আয়কর আইনের বিধান অনুসারে অভিনেতার বিরুদ্ধে কঠোরভাবে জরিমানা আরোপ করা হয়েছে। তাঁদের পদক্ষেপে কোনও পদ্ধতিগত বা আইনি ত্রুটি নেই। উভয় পক্ষের যুক্তি শোনার পর, হাইকোর্ট ২৩ জানুয়ারি পর্যন্ত এই রায় সংরক্ষণ করেছিল। পরবর্তীতে বিজয়ের আবেদন খারিজ করে দিয়েছে। আদালত বলেছে, আয়কর বিভাগের জরিমানা আরোপের আদেশ বৈধ। তাই বিচারিক হস্তক্ষেপের কোনও সুযোগ নেই। অভিনেতা জরিমানা এড়াতে পারবে না। তাঁকে দেড় কোটি টাকা দিতেই হবে। তবে, আদালত এও জানিয়ে দিয়েছে যে, বিজয় যদি বিষয়টি আরও এগিয়ে নিতে চান তবে তিনি নতুন আবেদনের সঙ্গে আয়কর আপিল ট্রাইব্যুনালে যেতে পারেন। তবে মাদ্রাজ হাইকোর্টের রায়টি এমন একটি সময়ে এল, যখন বিজয় তাঁর রাজনৈতিক আত্মপ্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছেন, নিজেকে একজন নেতা হিসেবে উপস্থাপন করতে চলেছেন। তবে হাইকোর্টের রায়ের বিষয়ে অভিনেতা বিজয় বা তাঁর দল টিভিকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। কিন্তু একটি ঘনিষ্ঠ সূত্রের খবর, অভিনেতা এটিকে চ্যালেঞ্জ করবেন। কারণ তিনি শেষ পর্যন্ত স্বেচ্ছায় আয় প্রকাশ করেছিলেন এবং কর প্রদান করেছিলেন।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা